ads

রবিবার , ২২ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৯

খবর টি পড়েছেন : ৩৫২
ক্যালিফোর্নিয়ায় বন্দুকধারীর গুলিতে নিহত ৯
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ক্যালিফোর্নিয়ার মন্টেরি পার্কের একটি ব্যবসায়িক প্রাঙ্গণে বন্দুকধারীর গুলিতে ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় ২১ জানুয়ারি শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

Shamol Bangla Ads

হামলার আগে চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে হাজার হাজার মানুষ উৎসবের জন্য শহরে জড়ো হয়েছিল। এই উৎসবে এক লাখের বেশি দর্শকদের ভিড় করেছিল বলে জানানো হয়েছে। তবে গুলিবর্ষণে কতজন আহত হয়েছেন বা কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা পুলিশ এখনও জানায়নি।

একজন প্রত্যক্ষদর্শী সিউং ওন চই জানান, তিনজন লোক তার রেস্তোরাঁয় দৌড়ে আসে এবং তাকে দরজা বন্ধ করতে বলে। কারণ, ওই এলাকায় একটি মেশিনগানসহ একজন লোক ছিল।

Shamol Bangla Ads

মন্টেরি পার্ক এলাকায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস, যাদের অধিকাংশই এশীয় বংশোদ্ভূত। ধারণা করা হচ্ছে, এশীয়দের লক্ষ্য করেই গুলি চালানো হয়। সূত্র: বিবিসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিনস পরবর্তী সংবাদ তুরস্ক নির্বাচন ১৪ মে: এরদোয়ান

সর্বশেষ - আন্তর্জাতিক

Shamol Bangla Ads
Shamol Bangla Ads