ads

শুক্রবার , ২০ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা

খবর টি পড়েছেন : ৯৫২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুর রফিক (৫৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। ২০ জানুয়ারি শুক্রবার সকালে শেরপুর সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের প্রতাবিয়া গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত আব্দুর রফিক ওই গ্রামের মৃত শাহা ফকির মিয়ার ছেলে ও তিন পৃত্র সন্তানের জনক। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ।

Shamol Bangla Ads

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশী আঙ্গুর মিয়া ও কেনা মিয়ার পরিবারের সাথে আব্দুর রফিকের পরিবারের জমি সংক্রান্ত বিরোধ ও মামলা চলে আসছিল। গতকাল বৃহস্পতিবার একটি মামলায় জামিনে আসে আব্দুর রফিক। পরে লোকমুখে তার বিরুদ্ধে আরও একটি মামলার কথা শুনে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে পালিয়ে থাকার জন্য বের হয় সে। এরপর থেকেই নিখোঁজ ছিলো রফিক। পরদিন শুক্রবার সকালে বাড়ির পাশের একটি কাঠ গাছের বাগানে রফিকের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

এদিকে ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও স্থানীয়রা। নিহতের পুত্রবধূ মোছা. তারাবানু বলেন, এই জমি নিয়াই আঙ্গুর, কেনা মিয়া, উমেদ আলী, মোস্তফারা আমার শ্বশুরকে নির্মমভাবে হত্যা করেছে। আমি তাদের ফাঁসি চাই। একই কথা জানান নিহতের স্ত্রী অবুলা বেগম।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শেরপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু সাইম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে জামায়াতের ৩ নেতা-কর্মী গ্রেফতার পরবর্তী সংবাদ নালিতাবাড়ী বন্ধুসভার নতুন কমিটি : সভাপতি ইয়াছমিন,সম্পাদক অভিজিৎ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads