ads

শনিবার , ২১ জানুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে স্বামীর নির্যাতন সইতে না পেরে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জানুয়ারি ২১, ২০২৩ ৭:১৭ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে স্বামীর নির্যাতন সইতে না পেরে শাহনাজ (২৫) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যার অভিযোগ উঠেছে। ২০ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বাঘহাতা গ্রামে ওই ঘটনা ঘটে। শাহনাজের স্বামী শামীম মিয়া ওই গ্রামের ছামিউল হকের ছেলে। নিহত গৃহবধূ পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলার মাজারেরচর মাষ্টারপাড়া গ্রামের বাচ্চা বেগমের মেয়ে।

Shamol Bangla Ads

নিহত গৃহবধূর মা বাচ্চা বেগম ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় সাড়ে তিন বছর আগে শামীম মিয়ার সাথে বিয়ে হয় শাহনাজের। বিয়ের পর থেকেই শামীম মিয়া যৌতুকের দাবি তুলে শাহনাজকে শারীরিক নির্যাতন করতো। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তানের মা হয় শাহনাজ। কন্যার বয়স আড়াই বছর। শুক্রবার ভাত খাওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শামীম তাকে মারপিট করে। এতে গুরুতর আহত হয় শাহনাজ।

পরে বিষপান করলে বাড়ির লোকজন তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি দেখে তাকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তির আগেই মারা যায় শাহনাজ। ওইসময় শাহনাজের লাশ ফেলেই গা ঢাকা দেয় তার স্বামী শামীম ও বাড়ির লোকজন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, মৃত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে। এদিকে ঘটনাটির তদন্ত করে মৃতের স্বামী শামীম মিয়াসহ ৪ জনকে নামে ও অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে।

Need Ads