ads

বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জানুয়ারি ১৯, ২০২৩ ৩:৩৬ অপরাহ্ণ

‌‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিয়ে, পানিতে ডুবে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যু্ প্রতিরোধে সচেতনতার লক্ষে ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সোহেল মাহমুদ, ঝিনাইগাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম জামাল আব্দুল নাছের বাবুল, বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, ভেলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম ও ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি অরুণ কুমার মোদক।

Shamol Bangla Ads

শ্রীবরদী থানার এসআই সাইফুল মালেকের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির সহ সাধারণ সম্পাদক রেজাউল করিম রতন।

সমাবেশে ভেলুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ জুবায়ের রহমানসহ শ্রীবরদী, ইসলামপুর ও বকশিগঞ্জ উপজেলার সীমান্ত এলাকার মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার দুই সহস্রাধিক লোকের সমাগম ঘটে।

Need Ads