‘সাথে আছি সব সময়’ শ্লোগানকে ধারণ করে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে তৃতীয় প্রজন্মের এইচডি টেলিভিশন এসএ টিভির ১১ বর্ষে পদার্পণ উদযাপিত হয়েছে। ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকালে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে ও এসএ টিভির জেলা প্রতিনিধি মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরো, প্রেসক্লাব ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কাকন রেজা, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহবায়ক শিক্ষাবিদ আবুল কালাম আজাদ, ডিজিটাল ক্যাবল নেটওয়ার্ক লিমিটেডের ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, শেরপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল এবং এসএ পরিবহন শেরপুর শাখার ব্যবস্থাপক আফতাব উদ্দিন।
আরও বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শহিদুল ইসলাম ও আসাদুজ্জামান মোরাদ, সাবেক সহসভাপতি বিজয় টিভি প্রতিনিধি জিএম আফসার বাবুল, সিনিয়র সাংবাদিক দেশ টিভি প্রতিনিধি রফিক মজিদ, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জিএইচ হান্নান, সিনিয়র সাংবাদিক হারুনুর রশিদ, শফিউর রহমান লাভলু, শেরপুর ইয়্যুথ রিপোর্টারস ফোরামের সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোর টিভি প্রতিনিধি ইমরান হাসান রাব্বী, শেরপুর অনলাইন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ও এখন টেলিভিশন প্রতিনিধি জাহিদুল খান সৌরভ, রেডক্রিসেন্ট যুব ইউনিট প্রধান ও সাংবাদিক ইউসুফ আলী রবিন প্রমুখ।

ওইসময় বক্তারা এসএ টিভির সার্বিক উন্নতি কামনা করে পথচলা অব্যহত থাকুক এই প্রত্যাশা করেন। সেইসাথে সংবাদ পরিবেশনে কোন ধরণের বাধা এলে তা জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজ প্রতিরোধ করার ঘোষণা দেন। এছাড়াও এখনকার সময়ের সাংবাদিকতার নামে অপসাংবাদিকদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে জোর তাগাদা দেন বক্তারা।
এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক বাসস প্রতিনিধি সঞ্জীব চন্দ বিল্টু, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি প্রভাষক মাসুদ হাসান বাদল, শেরপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সোহেল রানা, শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টিভি প্রতিনিধি জুবাইদুল ইসলাম, নালিতাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলার কাগজ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সাংগঠনিক সম্পাদক জাফর আহাম্মেদ, ডিবিসি টেলিভিশন প্রতিনিধি জুবায়ের দীপ, বাংলা টিভি প্রতিনিধি নাঈম ইসলাম, দৈনিক বাংলার জেলা প্রতিনিধি শাহরিয়ার শাকির, সাংবাদিক জয়ন্ত কুমার দে, হামিদুর রহমান, নাহিদ হাসান, সিফাত হাসান সহ বিভিন্ন পেশা শ্রেণীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।









