ads

বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ৫ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করলেন ইদ্রিস গ্রুপের গুলজার জিহান

খবর টি পড়েছেন : ৩৮১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শেরপুরে ৫ শতাধিক হতদরিদ্র, নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে মোটা কম্বল বিতরণ করেছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী শিল্প প্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেড।

Shamol Bangla Ads

১৮ জানুয়ারি বুধবার বিকেলে শেরপুর শহরের কামারিয়া এলাকার অসহায় ও দুস্থদের হাতে ওই শীতবস্ত্র তুলে দেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের চেয়ারম্যান, বিশিষ্ট দানবীর আলহাজ্ব রেহানা ইদ্রিস ও পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান।

কম্বল বিতরণকালে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের চেয়ারম্যান মিসেস আলহাজ্ব রেহানা ইদ্রিস বলেন, এই শীতে যারা কষ্ট করছে, তাদের দুর্ভোগ লাঘবে প্রতি বছরের ন্যায় এবারও ইদ্রিস গ্রুপের পক্ষ থেকে সহায়তা হিসেবে কম্বল বিতরণ করা হল। আপনারা ইদ্রিস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আপনাদের এলাকার কৃতি সন্তান, প্রয়াত শিল্পপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ্ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম থাকবো ইনশাআল্লাহ্। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, যেন আরো বেশি বেশি আপনাদের পাশে দাঁড়াতে পারি।

Shamol Bangla Ads

গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহান বলেন, এই শীতে গরীব ও অসহায় মানুষের অমানবিক কষ্ট লাঘবে আমাদের কোম্পানীর তরফ থেকে কামারিয়া এলাকায় মোটা কম্বল বিতরণ করা হলো। তিনি বলেন, কামারিয়া এলাকা আমার দাদা বাড়ি। এখানে আমার বাবার জন্ম। আমি আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেওয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই। আপনারা আমার বাবার জন্য দোয়া করবেন।

কম্বল বিতরণকালে ইদ্রিস গ্রুপের পরিচালক গুলজার মোহাম্মদ ইয়াহ্ ইয়া জিহানের সহধর্মিণী নুসফাত সুমাইরা, ছোট বোন নুসরাত জাহান জেবিন, ইদ্রিস গ্রুপের সেলস্ শাখার ডিজিএম লুতফর রহমান ঠান্ডা, স্থানীয় সমাজসেবক শহীদ মিয়া, আফিল মিয়া, মিস্টার মিয়া, জেবিন মৎস্য প্রকল্পের ম্যানেজার মুক্তার আলীসহ ইদ্রিস গ্রুপের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ময়মনসিংহ রেঞ্জ টি-টুয়েন্টি ক্রিকেটে শেরপুর ও নেত্রকোনা ফাইনালে পরবর্তী সংবাদ শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads