ads

মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
জানুয়ারি ১৭, ২০২৩ ১২:১১ পূর্বাহ্ণ

শেরপুরের শ্রীবরদী সীমান্তবর্তী গারো পাহাড়ের জনপদে ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ১৬ জানুয়ারি সোমবার দুপুরে উপজেলার বালিজুরি উচ্চ বিদ্যালয় মাঠে রমনা জোনের ডিএমপি  উপ-কমিশনার মো. শহিদুল্লাহ’র নিজস্ব তহবিল থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ উপলক্ষে বালিজুরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাইবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তাতীহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদ উল্লাহ বিল্লাল।
তিনি বলেন,  সম্প্রতি প্রচন্ড শীতের কারণে দরিদ্র অসহায় মানুষরা কষ্ট করছেন। শীত নিবারণের লক্ষে রমনা জোনের ডিএমপি  উপ-কমিশনার মো. শহিদুল্লাহ’র নিজস্ব তহবিল থেকে তাতিহাটি ইউনিয়নের সবকটি ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়েছে। এখন গারো পাহাড়ের জনপদে ছিন্নমূল মানুষের মাঝে এসব কম্বল বিতরণ হবে। আজ প্রায় দুই’শ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বালিজুরি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আব্দুল্লাহ ফারুক, সারোয়ার জাহান, রফিকুল ইসলাম, সরকারি তিতুমীর কলেজের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মোখলেছুর রহমান।  এসময়ম উপস্থিত ছিলেন শ্রীবরদী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আজহারুল ইসলামের ছোট ভাই আওয়ামীলীগ নেতা মাসুম মিয়া প্রমুখ।

Need Ads