ads

মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় ফাঁসিতে ঝুলে গৃহবধূর মৃত্যু, থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ

জাহাঙ্গীর হোসেন, নকলা - ফটো কার্ড
জানুয়ারি ১৭, ২০২৩ ১২:৩৮ অপরাহ্ণ

শেরপুরের নকলায় ফাঁসিতে ঝুলে হাসি খাতুন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ১৬ জানুয়ারি সোমবার রাতে পৌরসভার কলাপাড়া মহল্লায় হাসির শ্বশুরবাড়িতে ওই ঘটনা ঘটে। হাসি নকলা ইউনিয়নের দক্ষিণ নকলা গ্রামের হাশেম আলীর মেয়ে। তার ৩ বছর বয়সি এক কন্যা সন্তান রয়েছে।

Shamol Bangla Ads

এদিকে ওই ঘটনায় হাসির বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।

হাসির পারিবারিক সূত্র জানায়, প্রায় ৬ বছর আগে হাসির বিয়ে হয় নকলা পৌরসভার কলাপাড়া মহল্লায় আবুবকর সিদ্দিকের ছেলে সারোয়ার জাহানের (২৭) সাথে। বিয়ের পর থেকে স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি শহর বানু ও দেবর সজিব মিয়া হাসিকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। ১৬ জানুয়ারি সোমবার সন্ধ্যার দিকে স্বামী, শ্বশুর, শ্বাশুড়ি ও দেবরের সাথে হাসির বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে হাসি গলায় ওড়না পেঁচিয়ে গোয়াল ঘরের ধন্যায় ঝুলে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে হাসির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে হাসির বাবা থানায় লিখিত আবেদন করেছেন। মামলা রুজু করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Need Ads