ads

সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপির ৭ নেতা-কর্মী গ্রেফতার

খবর টি পড়েছেন : ৪১৫
নকলায় নাশকতার চেষ্টার অভিযোগে বিএনপির ৭ নেতা-কর্মী গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

নাশকতার পরিকল্পনা ও চেষ্টার অভিযোগে শেরপুরের নকলা উপজেলা বিএনপির ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহির রায়হান মুক্তি (৫২), বিএনপি নেতা মোরাদুজ্জামান মাছুম (৪৫), লুৎফর রহমান (৩২), নূর হোসেন (৪৮), আরফান তালুকদার (৪৫), তাজুল ইসলাম মোক্তার (৫৫) ও কামরুল মেম্বার (৫৫)। এদিকে ওই ঘটনায় সোমবার নকলা থানার এসআই সাদ্দাম হোসেন বাদী হয়ে বিএনপির ৩৭ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০/৩৫ জনের নামে বিস্ফোরক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রিয়াদ মাহমুদ জানান, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে নকলা উপজেলার বিএনপির নেতা-কর্মীরা বিস্ফোরক দ্রব্য নিয়ে নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং চেষ্টা করছিল।

Shamol Bangla Ads

গোপন সংবাদের ভিত্তিতে সংবাদ পেয়ে সোমবার ভোররাতে বিএনপির ৭ নেতা-কর্মীকে গ্রেফতার করে পুলিশ। একইদিন বিকেলে গ্রেফতারকৃতদের ৫ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

এদিকে একইদিন শেরপুরের নালিতাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক নুরুল আমিনসহ ৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে থানায় মামলা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেটে মানিকগঞ্জের কাছে… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে ছিন্নমূল শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads