ads

মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ

খবর টি পড়েছেন : ৩৫২
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে আবুল হাশেম নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে রাতের আঁধারে দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে (৩০) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। গত ১৫ জানুয়ারি রবিবার দিবাগত রাতে উপজেলার বাঘবেড় ইউনিয়নের খড়িয়াপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে সাজানো নাটক বলে দাবী করেছেন অভিয্যক্ত ওই ইউপি সদস্য।
ভুক্তভোগী গৃহবধূ, তার পরিবারের সদস্য ও প্রতিবেশিরা জানান, বাঘবেড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল হাশেম বাড়ির অদূরে এক রিকশাচালক স্ত্রী ৩ সন্তানের জননীকে (৩০) বেশ কিছুদিন যাবত কু-প্রস্তাব দিয়ে আসছিল। সম্মানের কথা ভেবে পারিবারিকভাবে বেশ কয়েকবার আবুল হাশেমকে সতর্ক করা হলেও সে ওই গৃহবধূকে পেতে মাদক দিয়ে ফাঁসিয়ে পুলিশ দিয়ে হয়রাণীর ভয়সহ নানা কৌশল করেও ব্যর্থ হন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারটির। একপর্যায়ে গত রোববার রাত আটটার দিকে গৃহবধূর স্বামী বাইরে থাকায় সুযোগ নেওয়ার চেষ্টা করে আবুল হাশেম। দরজায় গিয়ে বারবার কড়া নাড়লেও ওই গৃহবধূ দরজা না খোলায় লাথি দিয়ে দরজার খিল ভেঙে ঘরে প্রবেশ করেন। পরে গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে টানা-হেচড়া করে শ্লীলতাহানী করেন। এসময় ধস্তাধস্তির শব্দে গৃহধূর ছেলে (১৪) ঘুম ভেঙে গেলে সে শাবল নিয়ে মায়ের সম্ভ্রম রক্ষায় রুখে দাড়ায়। এসময় ইউপি সদস্য আবুল হাশেম দৌড়ে পালিয়ে যায়। এদিকে দরজা ভাঙার শব্দে প্রতিবেশি গৃহবধূ আমেনা বেগম উঠে এলে বিষয়টি জানতে পারেন। পরে গৃহবধূ ফোন করে স্বামীকে বাড়িতে ডেকে এনে ঘটনা খোলে বলেন এবং রাতেই নালিতাবাড়ী থানায় মৌখিক অভিযোগ করেন।
ভুক্তভোগী গৃহবধূ জানান, প্রতিদিন বারবার আমার বাড়িতে হাশেম মেম্বার আসা-যাওয়া করে। বিভিন্ন সময় কু-প্রস্তাব দেয়। আমি বারণ করার পরও সে মানে না। আমি স্বামী-সন্তান নিয়ে নিরাপদে থাকতে চাই। সে বিভিন্ন সময় আমাকে মাদক দিয়ে ফাঁসানোর হুমকীও দেয়।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য আবুল হাশেম জানান, ওই গৃহবধূ ও তার স্বামীর কাছে ৪৭ হাজার টাকা পাওনা ছিল। সন্ধ্যায় পাওনা টাকা চাইতে গিয়েছিলাম। আমি রাতেও যাইনি বা ধর্ষণচেষ্টার কোন ঘটনাও ঘটেনি। টাকা যাতে না দেওয়া লাগে এ জন্য তারা আমার প্রতিপক্ষের ইন্ধনে নাটক সাজিয়ে মিথ্যা অভিযোগ তুলছে।
এ বিষয়ে জানলে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ঘটনায় সোমবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ফাঁসিতে ঝুলে গৃহবধূর মৃত্যু, থানায় আত্মহত্যার প্ররোচনার… পরবর্তী সংবাদ শেরপুরে ডিসি লেকের খনন কাজের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads