ads

রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জানুয়ারি ১৫, ২০২৩ ৮:৫৬ অপরাহ্ণ

আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেরপুর জেলা পুলিশের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন (প্লেস) এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ জানুয়ারি রবিবার দুপুরে প্লেসের নিজস্ব অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি প্লেসের প্রতিষ্ঠাতা, তৎকালীন পুলিশ সুপার মো. মেহেদুল করিমকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, স্কুলটিকে বড় আঙ্গিকে শিক্ষা এবং সংস্কৃতিকমনা পরিবেশ তৈরি করে তাঁর লালিত স্বপ্নের অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তিনি শিক্ষার্থীদের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর মত ভালো ও একজন প্রকৃত দেশ প্রেমিক মানুষ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পিতার যে, লালিত স্বপ্ন বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশ হিসাবে তৈরি করা তোমাদের মধ্য দিয়ে আমরা ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশে পরিণত হবো। আগামীর স্বপ্ন স্মার্ট বাংলাদেশের সুনাগরিক হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা স্কুল থেকেই করতে হবে। তিনি শিক্ষার্থীদের ইভটিজিং, মাদক, উগ্র মৌলবাদ থেকে দূরে গিয়ে চারিত্রিক গুণাবলী, মননশীল আচার-আচরণ ও ধার্মিক মানুষ হওয়ার আহ্বান জানান।

Shamol Bangla Ads

প্লেসের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুনাকের সভানেত্রী সানজিদা হক মৌ ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সোহেল মাহমুদ পিপিএম।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদ্বয় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টি জাতীয় খাবার বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads