ads

সোমবার , ১৬ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

খবর টি পড়েছেন : ৩৩১
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে অসহায়-দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ১৫ জানুয়ারি রবিবার দুপুরে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়ন পরিষদ ভবনে উদয়ন গ্রুপের আর্থিক সহায়তায় আয়োজিত ওই শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মুছা মিয়া ওরফে গরিব মুছা।

Shamol Bangla Ads

উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক মনির সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহাম্মেদ বাদল, চরশেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম রেজা, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান দুলাল, ব্যাংক কর্মকর্তা আবু জাফর সালেহ মোহাম্মদ সানী, সমাজসেবক আব্দুল হান্নান প্রমুখ।

সাংবাদিক আছাদুজ্জামান মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চরশেরপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাইফুল ইসলাম, সুজন তালকুদার সখি, রজব আলী ও হানিফ উদ্দিন, ইউপি সচিব আব্দুল কাদেরসনহ পরিষদের অন্যান্য সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এদিন ওই ইউনিয়নের প্রায় ৮শ পরিবারের মধ্যে একটি করে কম্বল বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বক্তারা বলেন, উদয়ন গ্রুপের মনি ভাই যেভাবে শীতার্তদের পাশে দাঁড়িয়েছে তা সত্যিই প্রশংসার দাবিদার। তার মতো বাংলাদেশের বেশিরভাগ শিল্পপতি যদি শীতার্তদের পাশে দাঁড়াতো, তাহলে অসহায় শীতার্ত মানুষ শীত থেকে অনেকটাই রেহাই পেতো।

উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক মনি বলেন, আমি শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের তালুকপাড়া গ্রামের সন্তান। আমি গত ২ সপ্তাহ যাবৎ শেরপুরের ১৪টি ইউনিয়ন ও পৌরসভাসহ শীতার্ত মানুষের মাঝে প্রায় ৯ হাজারের অধিক কম্বল বিতরণ করেছি। আগামীতে আল্লাহ যদি আমাকে ভাল রাখেন আরও বেশি বেশি করে শীতার্ত মানুষের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের নবম… পরবর্তী সংবাদ শেরপুরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads