ads

রবিবার , ১৫ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ইয়ং টাইগার্স অ-১৬ বিভাগীয় ক্রিকেটে ময়মনসিংহকে হারিয়ে জামালপুরের শুভসূচনা

খবর টি পড়েছেন : ৩৯২
পড়ার সময়: ৩ মিনিট
ফন্ট:

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৬ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগ (উত্তর)-এর শেরপুর ভেন্যুতে উদ্বোধনী খেলায় ময়মনসিংহ জেলাকে ৫৩ রানে পরাজিত করে শুভসূচনা করেছে জামালপুরের কিশোররা। ১৫ জানুয়ারি রবিবার সকালে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুল হক।

Shamol Bangla Ads

ওইসময় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত, বিসিবি’র কোচ কাম সিলেক্টর আজিম উদ্দিন, বিভাগীয় আম্পায়ার এসোসিয়েশনের সভাপতি হাকিম বাবুল সহ ডিএসএ’র কর্মকর্তা, ময়মনসিংহ ও জামালপুরের টিম অফিসিয়ালসহ দুই দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

বিসিবি’র পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ওয়ানডে নিয়মে নির্ধারিত ৪২ ওভারের খেলায় সকালে টস জিতে ব্যাটিংয়ে নামে জামালপুর জেলার কিশোর ক্রিকেটাররা। ইনিংসের ৩ বল বাকী থাকতে ১৬৫ রানে তারা অলআউট হয়। ব্যক্তিগত ৮ ও দলের ১৭ রানের সময় একবার সহ তিন বার জীবন পেয়ে জামালপুরের ওপেনিং ব্যাটসম্যান আহাদ ১ ছক্কা ও ৮ চারে ১০২ বল মোকাবেলা করে ৬৬ রান করে। ওয়ান ডাউনে নামা সিক্ত ৭ চার সহ ৫৫ বলে ৩৯ রান এবং মিডল অর্ডার ব্যাটসম্যান নিরব অপরাজিত ১৯ রান এবং অতিরিক্ত থেকে ২২ রান যোগ হওয়ায় দলীয় স্কোর দাঁড়ায় ১৬৫। ময়মনসিংহের স্ট্রাইক বোলার অভি ৮ ওভার বল করে ১ মেডেন সহ ২৮ রানে ৫ উইকেট দখলে নিয়ে ম্যাচ বল পুরষ্কার লাভ করে। স্পিনার সাফি ২৩ রানে দখলে নেয় ৩ উইকেট।

Shamol Bangla Ads

জবাবে ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ময়মনসিংহের দুই ওপেনোর ভালো শুরু করলেও জামালপুরে স্পিনাররা তাদের চেপে ধরলে রানের চাকা মন্থর হয়ে পড়ে। ফলে মাত্র ২৮ ওভারে ময়মনসিংহ জেলা দল ১১০ রানে অলআউট হলে ৫৩ রানের জয় পায় জামালপুর। ময়মনসিংহের পক্ষে ব্যাটার সাফি ১ চারে ২২ রান, আহাদ অপরাজিত ১৯ রান এবং অতিরিক্ত থেকে আসে ৩৪ রান। জামালপুরের বোলার অনয় ৪ ওভার বল করে ২২ রানে ৪ উইকেট এবং আতিকুর রাফি ৬ ওভারে ৪ রানে ২ উইকেট এবং আশিকুর সৈকত ৭ ওভারে ৩৩ রানে ২ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং মেরুদন্ড ভেঙ্গে দেয়।

জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত জানান, ঢাকা বিভাগীয় (নর্থ) দু’টি ভেন্যুতে ৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। তন্মধ্যে শেরপুর ভেন্যুতে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নরসিংদী, জামালপুর ও মানিকগঞ্জ জেলার অ-১৬ বছর বয়সী ক্রিকেট দল রাউন্ড রবীন লীগ ভিত্তিতে পরষ্পরের মোকাবেলা করছে। পরবর্তীতে শেরপুর ও ময়মনসিংহ ভেন্যুর সেরা দু’টি করে দল সেমিফাইনাল ও তাদের মধ্যেকার বিজয়ী দুই দল ফাইনালে খেলবে। দু’টি সেমিফাইনাল ও ফাইনাল খেলা শেরপুর ভেন্যুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগামী ৩১ জানুয়ারি বিভাগীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ মরুর বুকে স্প্যানিশ সুপারকোপার ফাইনালে রিয়াল-বার্সা মহারণ পরবর্তী সংবাদ শেরপুরে পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের নবম…