শেরপুর শহরের নওহাটা (খোয়ারপাড়) এলাকার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আবু আহম্মেদ (৬৫) আর নেই। তিনি ১১ জানুয়ারি বুধবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………..রাজিউন)।

আবু আহম্মেদ শেরপুরের বিশিষ্ট ইটভাটা ও রাইস মিল ব্যবসায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
১২ জানুয়ারি বৃহস্পতিবার বেলা আড়াইটায় খোয়ারপাড় শাপলাচত্বর জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে নওহাটা এলাকাস্থ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় মরহুমের আত্মার শান্তি কামনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, বিশিষ্ট শিক্ষাবিদ মজিবর রহমান মাস্টার, বিশিষ্ট সমাজসেবক মাওলানা মো. আব্দুল বাতেন, বাজিতখিলা ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ খুররম, জেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মনির উদ্দিন আহমেদ, খোয়ারপাড় শাপলাচত্বর জামে মসজিদের সভাপতি আলহাজ্ব মো. নুর মামুদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. এমদাদুল হক মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান আলাল, উত্তরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুহসীন আলী আকন্দ, ৯নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হযরত আলী, ৭নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন বাদশা, মরহুমের বড় জামাতা হারুনুর রশীদ প্রমুখ।
এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী আবু আহম্মেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন, জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব প্রমুখ।









