ads

শুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা করার সিদ্ধান্ত

খবর টি পড়েছেন : ৪৮৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক কৃষিমন্ত্রী, কৃষি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী সংসদীয় কমিটির সভাপতি এবং শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী সংসদের পরবর্তী উপনেতা হতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে ১২ জানুয়ারি বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।

Shamol Bangla Ads

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই পদে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করলে তা সমর্থন করেন সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। বৈঠক থেকে বেরিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে গত ১১ সেপ্টেম্বর সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে উপনেতার পদটি শূন্য হয়। ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য সাজেদা চৌধুরী টানা তৃতীয় বারের মতো একাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হয়েছিলেন। ২০০১-০৬ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত সরকারের আমলে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া কাউকে সংসদ উপনেতা হিসেবে নিয়োগ দেননি।

Shamol Bangla Ads

দীর্ঘদিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে আছেন মতিয়া চৌধুরী। দলটি বিরোধী দলে থাকা অবস্থায় তাঁকে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকতে দেখা গেছে। মুক্তিযুদ্ধ এবং পাকিস্তানবিরোধী আন্দোলনে নেতৃত্বস্থানীয় ভূমিকা পালন করেন তিনি। রাজপথের লড়াই-সংগ্রামের কারণে তিনি ‘অগ্নিকন্যা’ হিসেবে পরিচিতি পান। সাদাসিধে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া চৌধুরীর ছাত্রজীবন থেকে এখনো রাজনীতিই আঁকড়ে আছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত পরবর্তী সংবাদ বিএনপির গণঅবস্থান ও সমাবেশ হাকডাক ছাড়া কিছু নয়…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads