ads

শুক্রবার , ১৩ জানুয়ারি ২০২৩ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রসহ নিহত ৩, আহত ৩

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
জানুয়ারি ১৩, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ

শেরপুরে ট্রাক ও সিএনজিচালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে পিতাপুত্রসহ তিনজন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। ১৩ জানুয়ারি শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের তাতালপুর এলাকায় ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহতরা হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার রাজনগর ইউনিয়নের দোহালিয়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫) ও রফিকুল ইসলামের ছেলে রাব্বি (১০)। তবে তাৎক্ষণিকভাবে নিহত অপরজনের নাম জানা যায়নি।

আর আহতরা হলেন একই গ্রামের আবেদ আলীর ছেলে মোহাম্মদ আলী (৪৫) ও ফুল মোহাম্মদের ছেলে মো. হাবিব (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা এলাকার সুভাষ পালের ছেলে শুভ পাল (১৫)।

Shamol Bangla Ads

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে সিএনজিচালিত অটোরিক্সাযোগে নালিতাবাড়ী উপজেলায় ফিরছিলেন যাত্রীরা। ওইসময় শহরের তাতালপুর এলাকায় পৌঁছলে একটি চালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। আহত হয় আরো ৫ জন। পরে আশপাশের লোকজন দ্রুত আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও ২ জনের মৃত্যু হয়। বাকী তিনজন হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

জেলা সদর হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার শাহনেওয়াজ নোমান বলেন, হাসপাতালে আনার আগেই ওই ৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে আরও ৩ জন ভর্তি রয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

এ ব্যাপারে সদর থানার পুনিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু সাইম বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। তবে কৌশলে ট্রাকের চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads