ads

বুধবার , ১১ জানুয়ারি ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর সীমান্তে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান, ১২ ড্রেজার, ২শ ট্রাক বালু জব্দ

খবর টি পড়েছেন : ৬৪৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

খোরশেদ আলম, ঝিনাইগাতী ও রেজাউল করিম বকুল, শ্রীবরদী :

Shamol Bangla Ads

শেরপুরের শ্রীবরদী ও ঝিনাইগাতী সীমান্তের সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। ১১ জানুয়ারি বুধবার বিকেলে জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে অভিযানকালে ১২টি ড্রেজার মেশিন ও প্রায় ২শ ট্রাক বালু জব্দ করা হয়েছে। শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস ও ঝিনাইগাতী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবির যৌথভাবে এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, দীর্ঘদিন যাবত শেরপুরের শ্রীবরদী উপজেলার বালিজুরি ও ঝিনাইগাতী উপজেলার তাওয়াকুচা সীমান্তের ভারত থেকে নেমে আসা সোমেশ্বরী নদীতে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে চরম ঝুঁকিতে পড়েছে বালিজুরি সীমান্ত সড়কের ব্রিজসহ স্থানীয় রাস্তাঘাট ও বনভূমি। সম্প্রতি জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর তথ্যের ভিত্তিতে বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলার টাস্কফোর্স। এতে বালু উত্তোলনের ১২ টি ড্রেজার মেশিন, কিছু প্লাস্টিক পাইপসহ প্রায় ২শ ট্রাক বালু জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লাখ টাকা।

Shamol Bangla Ads

টাস্কফোর্স পরিচালনা করেন শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস ও ঝিনাইগাতী উপজেলার সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবির।

ওইসময় উপস্থিত ছিলেন রাংটিয়া রেঞ্জ কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী বন সংরক্ষক শরিফুল ইসলাম, তাওয়াকোচা ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শহিদুল ইসলাম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আতাউর রহমান, রাণীশিমুল ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এ ব্যাপারে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত মেশিন ও বালু নিলামে বিক্রি করা হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক মতিউর রহমানের ইন্তেকাল পরবর্তী সংবাদ শেরপুরে আরও ৬ ভিক্ষুককে পুনর্বাসনে সহায়তা

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads