শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক আলহাজ¦ মো. মতিউর রহমান (৭৮) আর নেই। তিনি ১১ জানুয়ারি বুধবার ভোররাতে শহরের নয়ানীবাজার এলাকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি শেরপুরের বিশিষ্ট কবি এবং শ্যামলবাংলা২৪ডটকম ও সাপ্তাহিক দশকাহনীয়ার সাহিত্য সম্পাদক আরিফ হাসানের বাবা।

বুধবার সকাল ১১টায় শহরের তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা মাঠে মরহুমের প্রথম ও পৈত্রিক নিবাস পাশর্^বর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার ষাড়মারা এলাকায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত ভদ্র ও বিনয়ী স্বভাবের ছিলেন। তিনি তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও জামে মসজিদের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে তার মৃত্যুতে জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মো. আতিউর রহমান আতিক গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া অন্যান্যের মধ্যে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এ্যাডভোকেট চন্দন কুমার পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু, জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশীদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মোখলেছুর রহমান আকন্দ, সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার আহবায়ক আলহাজ¦ মো. ফখরুল মজিদ খোকন, কবিসংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ প্রমুখ।









