ads

শনিবার , ৩১ ডিসেম্বর ২০২২ | ২১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসির মাসিক সভা অনুষ্ঠিত

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ৩১, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ

শেরপুরে জেলা পুলিশ-ম্যাজিস্ট্রেসির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর শনিবার সকালে জেলা ও দায়রা জজ আাদালতের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও জাস্টিজ অব দা পিচ এস এম হুমায়ুন কবীর। ওই সময় তিনি বলেন, মামলার তদন্ত, বিচার ও নিষ্পত্তির ক্ষেত্রে বিচারক, আইনজীবী, চিকিৎসক ও তদন্ত কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও আন্তরিকতার কোন বিকল্প নেই। জাতি , ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে সাংবিধানিক বাধ্যবাদকতা রয়েছে। তাই এক্ষেত্রে সকলকে স¦-স্ব দায়িত্ব পালনে সর্বাধিক সচেষ্ট হতে হবে এবং ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতি অনুসরন করতে হবে। তিনি বলেন, মিথ্যা ও হয়রাণীমূলক মামলা বন্ধ করতে হবে। প্রয়োজনে এ ক্ষেত্রে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। এ জন্য তিনি ফৌজদারি মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে পুলিশ ম্যাজিস্ট্রেসির পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধিকরনের উপর গুরুত্বারোপ করেন।

Shamol Bangla Ads

সভায় পিবিআই জামালপুর ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব এম.এম. সালাহ উদ্দীন, শেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, নবাগত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সোহেল মাহমুদ, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়্যারম্যান রফিকুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা চেয়্যারম্যান এস এম আব্দুল্লাহেল ওয়ারেছ নাঈম, শ্রীবরদী উপজেলা চেয়্যারম্যান এডিএম শহিদুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুন ও শরীফুল ইসলাম খান, স্পেশাল পিপি গোলাম কিবরিয়া বুলু, জেল আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুখলেছুর রহমান আকন্দ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম ভাসানী, জেল সুপার আবুল কালাম আজাদ, সদর উপজেলা স¦াস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মোবারক হোসেন প্রমুখ।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু বকর সিদ্দিককে সম্মানা স¥ারক এবং সকলকে খ্রীস্টিয় নববর্ষের আগাম ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আল মামুনের সঞ্চালনায় সভায় জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির বিচারকগনসহ অন্যন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Need Ads