ads

শনিবার , ৩১ ডিসেম্বর ২০২২ | ২১ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা মহিলা পরিষদের সম্মেলন ॥ সভাপতি লক্ষ্মী, সম্পাদক নীরা

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার - ফটো কার্ড
ডিসেম্বর ৩১, ২০২২ ৮:৪৭ অপরাহ্ণ

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সংগঠন বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখার অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ফেরদৌস আরা মাহমুদা হেলেন।

Shamol Bangla Ads

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য মনিরা বেগম অনু, রেহানা সিদ্দিকা ও তাহেরা বেগম। স্থানীয় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সুধাময় দাস, এ্যাডভোকেট মুহাম্মদ আখতারুজ্জামান, এ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ, এ্যাডভোকেট শফিকুর রহমান মিজান,অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, অধ্যক্ষ তপন সারওয়ার, আবুল কালাম আজাদ, কমল চক্রবর্তী, এরশাদ আলী প্রমুখ।

শ্যামলী মালাকারের সঞ্চালনায় সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন বিদায়ী সাধারণ সম্পাদক লুৎফুন্নাহার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাসরিন বেগম ফাতেমা, মহিলা পরিষদ নেত্রী নীরু শামছুন্নাহার নীরা, শাহিনা আক্তার পারভীন, আইরীন পারভীন, আঞ্জুমান আলম লিপি, আঞ্জুমান আরা যুথী প্রমুখ।

Shamol Bangla Ads

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পুরাতন কমিটি বিলুপ্ত করে জেলা মহিলা পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন নারীনেত্রী জয়শ্রী দাস লক্ষ্মী। আর নতুন করে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সাবেক পৌর কমিশনার নীরু শামছুন্নাহার নীরা। এছাড়া কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হচ্ছেন সহ-সভাপতি লুৎফুন্নাহার, ছবি মালাকার, ছায়া নিয়োগী, মৌমিনা হক ও সাইমা ইয়াসমিন, সহ-সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা যুথী, সাংগঠনিক সম্পাদক আইরীন পারভীন, অর্থ সম্পাদক বিভা চক্রবর্তী, লিগ্যাল এইড সম্পাদক আদ্রিতা শফি ডোনা, আন্দোলন সম্পাদক শাবনাজ চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক রওশন আরা বেগম, প্রচার ও গণমাধ্যম সম্পাদক রুমা রাণী দেব, স্বাস্থ্য ও সমাজকল্যাণ সম্পাদক মাকসুদা বেগম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুক্তি দত্ত, পরিবেশ বিষয়ক সম্পাদক শ্যামলী মালাকার এবং নির্বাহী সদস্য নাসরিন বেগম ফাতেমা, শাহিনা আক্তার পারভীন, আঞ্জুমান আলম লিপি, হোসনে আরা নাজমা, তাসলিমা হক লাকী, রওশন আরা পারভীন, মাসুদা খানম, সঞ্চিতা দত্ত, মুদেষ্ণা নিয়োগী, প্রতিভা নন্দী তিথি, খুনেত্রা, মাইদুন্নেছা মনি, সিরাজুম মনিরা লামিসা ও শামীমা পারভীন আন্না।

এদিকে জেলা মহিলা পরিষদের নবনির্বাচিত সভাপতি জয়শ্রী দাস লক্ষ্মী ও সাধারণ সম্পাদক নীরু শামছুন্নাহার নীরাসহ কমিটির কর্মকর্তাদের শুেেভচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান, জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার।

Need Ads