ads

বৃহস্পতিবার , ২৯ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন ওয়েব সিনেমায় নিপুণ

খবর টি পড়েছেন : ৪২৫
নতুন ওয়েব সিনেমায় নিপুণ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

নতুন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন নিপুণ আক্তার। দিন দিন ব্যস্ত হয়ে উঠছেন শুটিংয়ে। ওদিকে শক্ত হাতে সামলাচ্ছেন শিল্পী সমিতির দায়িত্ব। সব মিলিয়ে নিপুণের সময়টা এখন বেশ কাটছে। সম্প্রতি নিপুণ শুরু করলেন নতুন একটি ওয়েব সিনেমার কাজ। নাম ‘অপলাপ’। এতে তাঁর সঙ্গে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ ও জিয়াউল রোশান। সিনেমাটি পরিচালনা করছেন মোহাম্মদ আলী মুন্না।

Shamol Bangla Ads

নির্মাতা মোহাম্মদ আলী মুন্না বলেন, ‘এটি মূলত ফ্যামিলি ক্রাইম থ্রিলার। সুস্বাদু ফলকে যেমন পোকা নষ্ট করে দেয়, তেমনি ভালোবাসাকে ঘৃণায় রূপান্তরিত করে ফেলে সন্দেহ। হারিয়ে ফেলার আগেই নিজেদের অমূল্য ভালোবাসার প্রতি যত্নশীল হতে হয়। এ নিয়েই সিনেমার গল্প।’

নাজিম উদ দৌলার রচনায় ‘অপলাপ’ মূলত ফ্যামি-ক্রাইম ধাঁচের গল্প। এতে আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়ন্তী উর্বীকে। সিনেমাটি নির্মিত হচ্ছে নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘দীপ্ত প্লে’র জন্য।

Shamol Bangla Ads

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে নিপুণ অভিনীত ‘ভাগ্য’ সিনেমার ট্রেলার। এতে তাঁর বিপরীতে রয়েছেন মুন্না। মাহবুবুর রহমান পরিচালিত এই সিনেমায় নিপুণকে দেখা যাবে ছোটবেলায় মা-বাবাকে হারিয়ে চাচার কাছে বড় হওয়া এক মেয়ের চরিত্রে। চাচার নির্দেশে নানা ধরনের প্রতারণামূলক কাজ করে সে। কখনো প্রেমিকা সেজে বড়লোকদের ফাঁসানো, কখনো চোরাকারবারিদের সাহায্য করা। একটা সময় হাঁপিয়ে উঠে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিনেমাটি আগামী বছর হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ ছাড়া আরও বেশ কিছু সিনেমার কাজে শিডিউল দিয়েছেন নিপুণ, তবে এখনই ওসব নিয়ে কথা বলতে চান না। শুটিং শুরুর পর বিস্তারিত জানাবেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ বাঙালি বউয়ের সাজে বিদ্যা সিনহা মিম পরবর্তী সংবাদ রাজ-পরীমনির সংসারে ভাঙনের সুর!

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads