ads

বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লুকে পরিবর্তন আনছেন মৌসুমী

খবর টি পড়েছেন : ৬০৬
লুকে পরিবর্তন আনছেন মৌসুমী
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শারীরিক সৌন্দর্য এবং সুস্বাস্থ্যের বিকাশে কাজ করে চলেছে বিউটেইন রিভাইভ। ঢাকা-চট্টগ্রামসহ মোট ৪টি ক্লিনিক পরিচালনার মাধ্যমে ব্র্যান্ডটি দীর্ঘ সময় ধরে কার্যক্রম চালিয়ে আসছে। সম্প্রতি তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মৌসুমী।

Shamol Bangla Ads

এ প্রসঙ্গে প্রিয়দর্শিনী মৌসুমী বলেন, ‘এটা অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে আমার কাছে। কারণ এই মুহূর্তে এই ধরনের একটা ট্রিটমেন্টের প্রয়োজন। গুলশান শাখার ক্লিনিকে গিয়ে দেখেছি তারা বেশ যত্ন সহকারে কাজ করেন। এরপর আমি তাদের সঙ্গে যুক্ত হই। আশা করি তাদের এই কার্যক্রম আরও সফল হবে।’

সব ভক্তদের জন্য বিউটেইন রিভাইভের চেষ্টায় শিগগিরই নতুন রূপে হাজির হবেন বলেও জানান মৌসুমী। নতুন লুকে তার বডি শেইফেও থাকবে পরিবর্তন। এ প্রসঙ্গে বিউটেইন রিভাইভের কর্ণধার রোমানা ওয়াফা বলেন, ‘আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যত্নে ও নিয়মে নিজেকে বেঁধে নিতে পারলে জীবন সুন্দর হয়। মৌসুমী আপুর বিষয়ে আমি চ্যালেঞ্জ নিচ্ছি। তবে শর্ত একটাই তাকে নিয়মিত হতে হবে।’

Shamol Bangla Ads

‘ওয়াফার চ্যালেঞ্জ’ শিরোনামের এই ক্যাম্পেইনের আওতায় ৬ মাস ধরে ক্লিনিকটির কাছ থেকে চিকিৎসা সেবা নেবেন মৌসুমী। এ সময় তার ত্বক, অতিরিক্ত মেদ কমানোসহ আরও বিভিন্ন সমস্যার সমাধানে কাজ চলবে।

ক্যাম্পেইনটি পরিচালনা করছে এজেন্সি আইডিয়া বক্স। এর সব বিজ্ঞাপন নির্মাণ করছে নাইন্টিজ কিডস ফিল্মস। খুব শিগগিরই ব্র্যান্ডটির ফেসবুক এবং অন্যান্য পেজ থেকে বিজ্ঞাপনগুলো প্রচার শুরু হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সালমানকে জড়িয়ে ধরলেন শাহরুখ, ভিডিও ভাইরাল পরবর্তী সংবাদ নৌকার প্রার্থী হতে চান মাহি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads