ads

বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নৌকার প্রার্থী হতে চান মাহি

খবর টি পড়েছেন : ৩৬৮
নৌকার প্রার্থী হতে চান মাহি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বিএনপির ছেড়ে দেওয়া একাদশ জাতীয় সংসদের ৪টি আসনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ-২ এ ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী হতে চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২৭ ডিসেম্বর মঙ্গলবার তিনি জানিয়েছেন, আগামী ২৯ ডিসেম্বর ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয় থেকে তিনি মনোনয়ন কিনবেন।

Shamol Bangla Ads

অভিনেত্রী মাহি বলেন, আমি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন কিনবো। আগামী ২৯ ডিসেম্বর বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয় থেকে মনোনয়ন কিনবেন জানিয়ে তিনি বলেন, আমার জন্য দোয়া করবেন। যেই স্বপ্ন নিয়ে রাজনীতিতে আমার পদার্পন আল্লাহ যেন আমার সেই স্বপ্ন পূরণ করেন। আমি মানুষের জন্য কাজ করতে চাই। নারী ও শিশুদের জন্য নিজেকে নিয়োজিত রাখতে চাই।

গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ের পর ঢাকাই সিনেমার জনপ্রিয় এই নায়িকা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। কিছু দিন আগে তিনি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট’-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, বিএনপির হাই কমান্ডের সিদ্ধান্তে বিএনপি দলীয় সংসদ সদস্যদের পদত্যাগের ফলে অন্য এলাকার মত চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই আসনে বিএনপির এমপি ছিলেন আমিনুল ইসলাম।

আগামী ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি জাতীয় সংসদের পাঁচটি আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এসব আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ জানুয়ারি, বাছাই ৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৫ জানুয়ারি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ লুকে পরিবর্তন আনছেন মৌসুমী পরবর্তী সংবাদ বাঙালি বউয়ের সাজে বিদ্যা সিনহা মিম

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads