ads

বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ২৮ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ উদ্বোধন

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী - ফটো কার্ড
ডিসেম্বর ২৮, ২০২২ ২:৩৬ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে অভ্যন্তরীণ আমন মৌসুমের ধান চাল সংগ্রহ ২০২২-২০২৩ উদ্বোধন করা হয়েছে। ২৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল ওই ধান চাল সংগ্রহ উদ্বোধন করেন।

Shamol Bangla Ads

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কেএম নাসির উদ্দিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা আখির উদ্দিন, উপজেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহমুদুল হক, প্রেসক্লাবের সভাপতি আব্দুল মান্নান সোহেল ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির প্রমুখ।

উপজেলা খাদ্য বিভাগ জানায়, এবার নালিতাবাড়ীতে ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৬৩ মেট্রিক টন ও চাল সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে ৯৭২ মেট্রিক টন। এতে উপজেলার ১৯ টি মিল ৬৬৩ মেট্রিক টন চাল দিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এছাড়া চালের মূল্য প্রতি কেজি ৪২ টাকা ও ধানের মূল্য ২৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads