ads

বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অবৈধ ৬ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ১৮ লক্ষ টাকা জরিমানা আদায়

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
ডিসেম্বর ২৮, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ

শেরপুরের অবৈধ ৬ ইটভাটায় অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ২৮ ডিসেম্বর বুধবার দিনব্যাপী শ্রীবরদী উপজেলাতে ওই অভিযান পরিচালনা করে ১৮ লক্ষ টাকা জরিমানা করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ। এছাড়া অভিযানকালে ২টি ইটভাটার আংশিক ভেঙে দেওয়া হয়।

Shamol Bangla Ads

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও লাইসেন্স হালনাগাদ না থাকায় আল আমিন-১ ও ২ ব্রিকসকে ৭ লক্ষ টাকা, ফাতেমা ব্রিকসকে ৩ লক্ষ, জনতা ব্রিকসকে ২ লক্ষ টাকা, মনিরা ব্রিকসকে ৩ লক্ষ টাকা ও একতা ব্রিকসকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। ওইসময় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ বলেন, ইটভাটা স্থাপন আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৪ ধারা মোতাবেক ইটভাটা স্থাপনের জন্য জেলা প্রশাসকের কাছ থেকে লাইসেন্স গ্রহণ ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়ার বিধান রয়েছে। কিন্তু জরিমানা করা ইটভাটাগুলোর পরিবেশের ছাড়পত্র ও লাইসেন্স হালনাগাদ নেই। ফলে সেগুলোতে অভিযান চালিয়ে জরিমানা করাসহ দুটি ভেঙে ফেলা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Shamol Bangla Ads

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, শেরপুর জেলায় চালু থাকা ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার তালিকা করে বন্ধের কাজ শুরু করে জেলা পরিবেশ অধিদপ্তর।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads