ads

বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান

খবর টি পড়েছেন : ৪৯৬
শ্রীবরদীতে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে অবৈধ ইটভাটায় অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালতের টিম। এরই ধারাবাহিকতায় ২৮ ডিসেম্বর বুধবার সকালে শ্রীবরদী উপজেলার ইন্দিলপুর এলাকা থেকে অভিযান শুরু হয়। অভিযান পরিচালনা করেন ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ। অভিযান পরিচালনাকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাহমুদসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্র জানায়, শেরপুর জেলায় চালু থাকা ৬১টি ইটভাটার মধ্যে ৫৮টিই চলছে অবৈধভাবে। সম্প্রতি উচ্চ আদালত দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দেয়। ওই নির্দেশ মোতাবেক অবৈধ ইটভাটার তালিকা করে বন্ধের কাজ শুরু করেছে জেলা পরিবেশ অধিদপ্তর।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় পরিবেশ অধিদপ্তেরর উপপরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুবেল মাহমুদ বলেন, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শীতকালে এখনও জমে উঠে হারিয়ে যাওয়া জারি… পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads