ads

রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ৫ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে নানা আয়োজনে বড় দিন পালিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ২৫, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ

ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদীতে শুভ বড় দিন উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আগের দিন শনিবার সন্ধ্যা ৭টা থেকে খ্রিষ্টান ধর্মালম্বীরা মেতে উঠেন উৎসবে। রাতে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।

Shamol Bangla Ads

২৫ ডিসেম্বর রবিবার সকালে শুরু হয় শুভ বড় দিনের মূল প্রার্থনা। পরে যীশুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। আগের দিন খ্রিষ্টান ধর্মালম্বীদের বাড়ি বাড়ি গিয়ে কীর্তন গেয়ে বড় দিনের আগমনী বার্তাও পৌঁছে দিয়েছেন জানান শ্রীবরদীর হারিয়াকোনা গীর্জায় অনুষ্ঠিত প্রার্থনায় প্রধান বক্তা নিপুন ম্রং।

আদিবাসীদের সংগঠন সূত্রে জানা গেছে, এবার খ্রিষ্টান ধর্মপল্লীতে ভক্তরা নানা আয়োজনের মধ্যে দিয়ে শুভ বড় দিন উদযাপন করেছে। এসবের মধ্যে ছিল কেক কাটা, যিশুর জন্মস্থান প্রতিকী গোয়াল ঘর তৈরী করে আরাধনা, কীর্ত্তন, খ্রিষ্টমাস গাছ সাজানো, বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত খাওয়া, প্রীতি ভোজ ও আত্মীয় স্বজনদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময়।

Shamol Bangla Ads

এবার বড় দিনকে ঘিরে গীর্জাগুলো সাজানো হয়েছে জাঁকজমকপূর্ণ সাজসজ্জায়। এদিন আত্মীয় স্বজন ও বিভিন্ন স্থানে চাকরিরতরা বড় দিনের ছুটিতে বাড়িতে এসে পরিবারের সদস্যদের সাথে দিনটির আনন্দ উপভোগ করেছেন। ধর্মীয় উৎসবের পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন গীর্জার পাশে বসেছে পণ্যের মেলা।

শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান প্রাঞ্জল এম সাংমা বলেন, এবার শান্তিপূর্ণভাবেই দিনটি পালন হচ্ছে। এ দিনে আমরা সকলেই সকলের জন্যে মঙ্গল কামনা করছি। এদিকে উৎসবটি শান্তি পূর্ণ পরিবেশে করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গ্রহণ করেছেন কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads