ads

রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে নানা আয়োজনে পালিত হচ্ছে বড়দিন

খবর টি পড়েছেন : ৪১৯
ঝিনাইগাতীতে নানা আয়োজনে পালিত  হচ্ছে বড়দিন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খ্রীস্ট সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ২৫ ডিসেম্বর রবিবার উপজেলার নলকুড়া ইউনিয়নের মরিয়মনগর সাধুজর্জের ধর্মপল্লীর গির্জায় সুর্যাদয়ের সাথে সাথে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে আনুষ্ঠানিকভাবে ২ দফায় মিশা (প্রার্থনা) উৎসর্গ করেন খ্রীস্ট ধর্মাবলম্বীরা। ধর্মপল্লীর ফাদার বিপুল ডেভিট দাস পালপুরোহিত সিএসসি মিশা উৎসর্গ ও প্রার্থনা পরিচালনা করেন। ষীশু খ্রীস্টের জন্মদিন হিসেবে খ্রীস্ট সম্প্রদায়ের লোকেরা প্রতিবছর উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে এ দিনটি পালন করে থাকে।

Shamol Bangla Ads

জানা যায়, সকাল সাড়ে ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড় দিনের শুভ উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক সাহেলা আক্তার। ধর্মপল্লীর ফাদার বিপুল ডেভিটদাস সিএসসি পাল পুরোহিত এর সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল কবীর, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার এসএম আল আমীন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শেরপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য, জেলা পরিষদ সদস্য আবু তাহের, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম,নলকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুকুনুজ্জাম, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারী অসীম ম্রংসহ খ্রীষ্ট সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এ বছর উপজেলার বিভিন্ন স্থানে ১৮ টি গির্জায় অনুষ্ঠিত হয় বড় দিনের নানা আয়োজন। বড় দিন পালন উপলক্ষে গির্জাগুলোতে সরকারী সহায়তার পাশাপাশি নেয়া হয়েছে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা।

Shamol Bangla Ads

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসবে পুলিশ ও উপজেলা… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে নানা আয়োজনে বড় দিন পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads