ads

রবিবার , ২৫ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৫২১
শেরপুরে অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ইয়ং টাইগার্স অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের শেরপুর ভেন্যুর খেলা উদ্বোধন করা হয়েছে। ২৫ ডিসেম্বর রবিবার শেরপুর শহীদ মুক্তিযাদ্ধা স্মৃতি স্টেডিয়ামে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরুল হাসান।

Shamol Bangla Ads

ওইসময় স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মানিক দত্ত। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সৈয়দ রবিউল করিম মনি, বিসিবি’র জেলা ক্রিকেট কোচ রাফিউল ইসলাম রুমেল, সিলেক্টর শ্যামল সরকার, জেলা আম্পায়ার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল, ডিএসএ সচিব জিন্নত আলী এবং ময়মনসিংহ ও নরসিংদী জেলা দলের কর্মকর্তাবৃন্দ।

উদ্বোধনী খেলায় নরসিংদী জেলা দলকে ৫ উইকেটে হারিয়ে শুভসূচনা করেছে ময়মনসিংহ জেলা দলের ক্ষুদে ক্রিকেটাররা। উদ্বোধনী খেলায় টস জিতে প্রথমে ব্যাটিং করে নরসিংদী জেলা দল। লো-স্কোরিং ম্যাচটি সকালে কুয়াশা ও শিশিরের কারণে ওয়ানডের নিয়মে ৫০ ওভারের খেলাটি ৪৫ ওভারে নির্ধারিত হয়। প্রথমে ব্যাট করে ময়মনসিংহের বোলারদের বোলিং তোপের মুখে নরসিংদীর ব্যাটাররা ২৯ ওভার ১ বলে মাত্র ৬৩ রানে অলআউট হয়। নরসিংদীর পক্ষে মিডল অর্ডারে নেমে শিহাব ২ চারে ১৪ রান এবং অলরাউন্ডার সায়েম ১১ ও মিস্টার এক্সট্রা ২১ রান ছাড়া আর কেউ দু’অংকের কোটা ছুঁতে পারেনি। ময়মনসিংহের পক্ষে ওপেনিং ফাস্ট বোলার আবিয়াজ ৭ দশমিক ১ ওভার বল করে ১ মেডেন সহ ১৩ রানে ৫ উইকেট নিয়ে প্রতিপক্ষের ব্যাটিং মেরুদন্ড ভেঙ্গে দেন। আরেক স্পিনার প্রান্ত ৬ ওভারে ১৫ রান দিয়ে ২ উইকেট তুলে নেন।

Shamol Bangla Ads

স্বল্প টার্গেটের লক্ষ্য পেয়ে লাঞ্চ বিরতির পর ব্যাটিংয়ে নেমে ময়মনসিংহ জেলা দল ২২ ওভারে ৫ উইকেট হারিয়ে ৬৪ রান তুলে নিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে অলরাউন্ডার মাহতাব ২ চারে অপরাজিত ১৫ রান এবং মুহিব ১০ রান করেন এবং অতিরিক্ত থেকে আসে ২০ রান। নরসিংদীর পক্ষে বোলার আহাদ ৪ ওভারে ১৬ রানে ২ উইকেট নিয়ে ভীতি ছড়ালেও শেষরক্ষা হয়নি। খেলা শেষে ‘ম্যান অব দি ম্যাচ’ ময়মনসিংহ জেলা দলের ৫ উইকেট পাওয়া বোলার আবিয়াজকে ম্যাচ বলটি উপহার প্রদান করা হয়।

বিসিবি’র পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ঢাকা ঢাকা বিভাগ (উত্তর)-এর শেরপুর ভেন্যুতে ৪টি জেলার অ-১৪ বছর বয়সী ক্রিকেট দল অংশগ্রহণ করছে। প্রতিদ্বন্দ্বি দলগুলো হলো ময়মনসিংহ, জামালপুর, নরসিংদী ও নেত্রকোনা জেলা। চারটি দল পরষ্পর রাউন্ড রবীন লীগ ভিত্তিতে খেলবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে নানা আয়োজনে বড় দিন পালিত পরবর্তী সংবাদ মিরাজকে জার্সি উপহার দিলেন কোহলি