ads

বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

হাই স্কুলের অডিটোরিয়াম থেকে বিশ্বকাপের মঞ্চে নোরা ফতেহি

খবর টি পড়েছেন : ৩৩০
হাই স্কুলের অডিটোরিয়াম থেকে বিশ্বকাপের মঞ্চে নোরা ফতেহি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

স্কুলজীবনে নোরা ফাতেহির নাচ দেখে খুব হাসাহাসি করেছিল সহপাঠীরা। বাড়ি ফিরে সেদিন খুব কান্নাকাটি করেন তিনি। ঘুম থেকে উঠে মাকে বলেন, ড্যান্সার হবেন, নাচ শিখতে চান তিনি। মরক্কোর রক্ষণশীল এক পরিবারের সন্তান নোরা পরিবার থেকে তখন নাচ শেখার অনুমতি পাননি।

Shamol Bangla Ads

নোরার জন্মের আগেই কানাডা চলে গিয়েছিল তার পরিবার। নোরা জন্মসূত্রে কানাডীয় আর পৈতৃক সূত্রে মরক্কান। নাচ শেখার অনুমতি না পেলেও শেষমেশ জেদ করে জয়ী হন তিনি। ঘরের দরজা বন্ধ করে ইউটিউব দেখে নাচ শিখতে শুরু করেন নোরা। সেই নোরাই এবার বিশ্বকাপের মঞ্চে দেখালেন তার ঝলক। যদিও তার আগেই বলিউডে কাজের মাধ্যমে বিশ্ব জেনেছে তাকে।
বিশ্বকাপ ফাইনালের সমাপ্তি অনুষ্ঠানে কালো উজ্জ্বল পোশাকে মঞ্চে পারফর্ম করেন নোরা। বিশ্বমঞ্চে ফারফর্ম করার অনুভূতির কথা জনিয়ে নোরা জানান, এই মুহূর্তটির জন্য জীবনের এতগুলো দিন প্রস্তুতি নিয়েছেন।

সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করার একটি ভিডিও শেয়ার করে নোরা লিখেছেন, ‘আমার ক্যারিয়ারের সেই মহাকাব্যিক মুহূর্ত। গোটা বিশ্ব দেখছে! ভাবা যায়? আমি জীবনের এতগুলো দিন প্রস্তুতি নিয়েছি এখানে আসার জন্য। হাই স্কুলের অডিটোরিয়াম মঞ্চ থেকে বিশ্বকাপের মঞ্চে, বিশ্বকাপ স্টেডিয়ামের মঞ্চ! অবিশ্বাস্য!’

Shamol Bangla Ads

পোস্টে অভিনেত্রী আরও লিখেন, ‘যারা আমায় শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন, অনুষ্ঠান দেখে ফোন করেছেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’ নিজের টিমের সদস্যদের নাম উল্লেখ করে ধন্যবাদ জানান নোরা।
বিশ্বকাপের থিম গান ‘লাইট দ্য স্কাই’ পরিবেশন করতে নোরা যোগ দেন বাল্কিস, রহমা রিয়াদ এবং মানালের সঙ্গে। একযোগে সফল করেন অনুষ্ঠান। গানে তিনজনের সঙ্গে মঞ্চে নাচেন নোরা।

বিশ্বকাপ শুরু হওয়ার আগে, ফিফা ফ্যানফেস্টে নাচের আমন্ত্রণ পেয়েছিলেন নোরা। দোহার আল-বিদ্দা পার্কে নোরা শুধু পারফর্ম করেননি, এদিন ভারতের প্রতিনিধি হয়ে ওঠেন এই মরক্কান সুন্দরী। ভারতের পতাকা হাতে ‘জয় হিন্দ’ ধ্বনি দেন বলিউডের ‘সাকি গার্ল’। সূত্র: হিন্দুস্তান টাইমস

Need Ads
পূর্ববর্তী সংবাদ যে কারণে বিশ্বকাপ ট্রফি উন্মোচনে দীপিকা পাড়ুকোন পরবর্তী সংবাদ সেরা করদাতা সংগীতশিল্পী তাহসান, এস ডি রুবেল ও…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads