‘পাঠান’ ইস্যুতে কলকাতার মঞ্চ থেকে শাহরুখের কড়া বার্তা

খবর টি পড়েছেন : ৩০৬
‘পাঠান’ ইস্যুতে কলকাতার মঞ্চ থেকে শাহরুখের কড়া বার্তা
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আগামী বছর মুক্তি পাচ্ছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোনের বহু প্রতীক্ষিত ছবি ‘পাঠান’। একটি গান মুক্তি পেতেই ছবি বয়কট করার ডাক দিয়েছে বিভিন্ন মহল। শুধু তাই নয়, শাহরুখ-দীপিকার সিনেমা সংক্রান্ত প্রতিটি পোস্টের নীচে মন্তব্য জমছে ‘বয়কট পাঠান’। এছাড়া অশ্লীলতার অভিযোগে মধ্যপ্রদেশ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রও ‘বয়কট পাঠান’-এর সঙ্গে একত্বতা ঘোষণা করেছিলেন।

Shamol Bangla Ads

বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শহরে উপস্থিত ছিলেন শাহরুখ। সেখানেই নিজের বক্তৃতায় তিনি সিনেমার উপর সমাজমাধ্যমের কুপ্রভাবের প্রসঙ্গ তুললেন।

শাহরুখ বললেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম থাকায় এখন অনেকেরই চিন্তাভাবনার পরিসরটা ছোট হয়ে আসছে। তবে আমার বিশ্বাস সিনেমা এর চেয়ে অনেক বড়। এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে সে নিজের মতো টিকে থাকবে।’
নাম না করেও যে নিন্দকদেরই জবাব দিলেন বাদশা তা শাহরুখের এই উক্তি থেকেই স্পষ্ট। নেতিবাচক চিন্তাভাবনা যে তিনি পাত্তা দেন না, তা-ও বোঝা গেল। কারণ শেষে তিনি ‘পাঠান’ ছবির সংলাপ ধার করে বললেন, ম্যায়, আপ আওর সব পজ়িটিভ লোক আভি জিন্দা হ্যায়।

Shamol Bangla Ads

‘পাঠান’-এর প্রথম গানের ভিডিও মুক্তি পাওয়ার পর থেকেই আগুন ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘বেশরম রং’-এ খোলামেলা দীপিকা পাড়ুকোনকে শাহরুখ খানের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখে একদিকে যেমন দর্শকের উত্তেজনার পারদ চড়েছে, অন্যদিকে নিন্দায় মুখর হয়েছেন আর এক দল। সেই পরিস্থিতিতে বেঁকে বসেছে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্র দফতর।
নরোত্তমের দাবি, খারাপ উদ্দেশ্য নিয়ে এই গানের ভিডিয়ো শুট করা হয়েছে। তিনি সাফ জানান, দৃশ্যগুলো কুরুচিকর, অশ্লীল। সেগুলো সংশোধন না করলে মধ্যপ্রদেশে এ ছবির প্রদর্শন হবে না। তবে বৃহস্পতিবার এ সবের যোগ্য জবাব দিয়ে দিলেন শাহরুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ‌’মেয়েরা হিজাব পরলেও সমস্যা, বিকিনি পরলেও সমস্যা’ পরবর্তী সংবাদ ‘পাঠান’ বিতর্ক ঠেলে বিশ্বকাপের ট্রফি উদ্বোধন করতে কাতারে…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads