ads

মঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

খবর টি পড়েছেন : ৪৪৯
শেরপুরে আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে সরকারিভাবে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। ১৩ ডিসেম্বর সোমবার সকালে শহরের খরমপুরস্থ জেলা খাদ্য গুদামে ওই সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, দেশে কোন খাদ্য সংকট নেই। কোন গুজবে কান দেবেন না। তিনি স্বচ্ছতার সাথে কৃষক এবং চালকল মালিকেরা যেন ধান-চাল বিক্রয় করতে পারে সেজন্য খাদ্য অধিদপ্তরকে সজাগ থাকার আহবান জানান। সেইসাথে তিনি যে সকল চালকল মালিকেরা এখনও চুক্তিবদ্ধ হননি তাদেরকে দেশ ও জাতির স্বার্থে চুক্তিবদ্ধ হওয়ার জন্য আহবান জানান।

জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ¦ মো. আসাদুজ্জামান রওশন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা খাদ্য কমিটির বেসরকারি সদস্য আলহাজ¦ ফখরুল মজিদ খোকনসহ বিশিষ্ট ব্যবসায়ীগণ।

Shamol Bangla Ads

জানা যায়, এবার আমন মৌসুমে জেলায় ৪ হাজার ৮১৮ মেট্রিক টন ধান এবং ৯ হাজার ৪৯ মেট্রিক টন সিদ্ধ চাউল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সদরে ১ হাজার ২৭৮ মেট্রিক টন ধান এবং ৬ হাজার ৪১১ মেট্রিক টন সিদ্ধ চাল, নালিতাবাড়ীতে ৯২৩ মেট্রিক টন ধান ও ৯৭২ মেট্রিক টন চাল, শ্রীবরদীতে ১ হাজার ১৭৪ মেট্রিক টন ধান ও ৬৩৭ মেট্রিক টন চাল এবং ঝিনাইগাতী উপজেলায় ৬৭৭ মেট্রিক টন ধান ও ৭৫৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে।

জেলায় এ পর্যন্ত চালকল মালিকদের সাথে প্রাপ্ত চালের মোট বরাদ্দের ৭০ শতাংশ চুক্তির আওতায় এসেছে। অ্যাপের মাধ্যমে ২০ হাজার ৮২৮জন কৃষক ধান বিক্রয়ের জন্য নিবন্ধন করেছেন। আর এবার আমন মৌসুমে মাত্র ১৯৭ জন কৃষক ধান বিক্রির আবেদন করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় গাঁজাসহ আটক ১ পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads