ads

মঙ্গলবার , ১৩ ডিসেম্বর ২০২২ | ১৭ সেপ্টেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ

খোরশেদ আলম, ঝিনাইগাতী - ফটো কার্ড
ডিসেম্বর ১৩, ২০২২ ৫:৪১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাকের) উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হতদরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকায় ওইসব শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মনে করে কেউ পিছিয়ে থাকবেন না। সংখ্যালঘু বলতে কিছুই নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলকে সাথে নিয়েই দেশকে অনেক এগিয়ে নিয়ে এসেছেন। তিনি আরও বলেন, ‘দেশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে’- এ ধরনের অপপ্রচার ও গুজবের বিরুদ্ধে সকলকে সজাগ থাকতে হবে। সন্ত্রাস জঙ্গিবাদের ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

শেরপুর জেলা পুনাকের সভাপতি সানজিদা হক মৌ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য, উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান নবেশ খকশী, ঝিনাইগাতী উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী, জেলা কোচ আদিবাসী সংগঠনের সভাপতি রহিদাস কোচ প্রমুখ।

Shamol Bangla Ads

পুনাকের সভাপতি সানজিদা হক মৌ বলেন, আদিবাসী সম্প্রদায়ের নারীদের আর্থসামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এখানে একটি কুটির শিল্প গড়ে তোলা হবে।

এদিন পাহাড়ি এলাকার হতদরিদ্র ১শ শীতার্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads