শেরপুরের নকলায় ১০০ গ্রাম গাঁজাসহ সাদ্দাম হোসেন সাধু (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। ১২ ডিসেম্বর সোমবার রাতে পৌরসভার কুর্শাবাদাগৈড় কইন্যাপাড়া মহল্লার রাশেদ মিয়ার মুদির দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। সাদ্দাম কুর্শাবাদাগৈড় কইন্যাপাড়া মহল্লার আব্দুল লতিফের ছেলে।

নকলা থানার উপপরিদর্শক আশরাউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুর্শাবাদাগৈড় কইন্যাপাড়া মহল্লায় অভিযান চালিয়ে সাদ্দামকে আটক করা হয়। পরে তার দেহে তল্লাশী করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এগুলো সে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল। আটক সাদ্দামের নামে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।




