ads

বুধবার , ৭ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ওয়েব সিরিজে একসাথে জাহিদ হাসান ও তৌকীর আহমেদ

খবর টি পড়েছেন : ৪১১
ওয়েব সিরিজে একসাথে জাহিদ হাসান ও তৌকীর আহমেদ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দীর্ঘদিন পর প্রথমবারের মতো একসাথে দেখা যাবে অভিনয় জগতের দুই উজ্জ্বল নক্ষত্র জাহিদ হাসান ও তৌকীর আহমেদকে। গ্রামীণফোনের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বায়োস্কোপে ২০২৩ সালের জানুয়ারিতে ‘কে’ নামের ওয়েব সিরিজে দেখা যাবে তাদের।
মঙ্গলবার জিপিহাউজের ইনোভেশন ল্যাবে ‘কে’এর উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহিদ হাসান, তৌকীর আহমেদ, সানজিদা প্রীতি, দিলরুবা দোয়েল, তানজিকা সহ ওয়েব সিরিজটির অভিনয়শিল্পীরা, পরিচালক গৌতম কৈরী, প্রযোজক শাহরিয়ার শাকিল, গ্রামীণফোনের চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার সোলায়মান আলম এবং গ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Shamol Bangla Ads

এ বিষয়ে তৌকীর আহমেদ বলেন, ‘রহস্যকেন্দ্রিক এই গল্প দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস। তাছাড়া, অনেক দিন পর আমি জাহিদ হাসানের সাথে একসঙ্গে অভিনয় করলাম। গল্প, অভিনয় ও নির্মাণ সব মিলিয়ে কাজটি দর্শকদের পছন্দ হলে সবার পরিশ্রম সার্থক হবে।’

জাহিদ হাসান বলেন, “গল্পের প্রাথমিক প্লটটা শোনার পর আমার কাছে গল্পটি চমৎকার মনে হয়েছে। এই ওয়েব সিরিজে সাসপেন্স ও থ্রিল আছে। এছাড়া, গৌতম খুবই গুছানো ও আন্তরিক পরিচালক। আমার মনে হয় এটি সব ধরনের দর্শকের খুবই ভালো লাগবে। বায়োস্কোপকে ভালো কাজের সাথে থেকে অনুপ্রেরণা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।”

Shamol Bangla Ads

অনুষ্ঠানে ওয়েব সিরিজটির প্লটের সম্পর্কে আলোচনা করা হয়। শাহরিয়ার শাকিল এর প্রযোজনায় প্রডাকশন হাউজ আলফা-১ ষ্টুডিউজ এর ‘কে’ ওয়েব সিরিজে পেশায় লেখক এমন দু’জন বন্ধুকে ঘিরে গল্পটি ফুটিয়ে তোলা হয়েছে যেখানে অভিনয় করছেন জাহিদ হাসান ও তৌকীর আহমেদ। জীবনের জটিলতার মুখোমুখি হতে হতে, তারা দু’জনই দেখতে পান সত্য ও মিথ্যার মাঝে পার্থক্য খুঁজে বের করা আসলেই খুব কঠিন। ওয়েব সিরিজটিতে একটি মার্ডার মিস্ট্রির গল্প তুলে ধরা হয়েছে, যেখানে দেখানো হবে- প্রতারণা, মিথ্যা ও হ্যালুসিনেশন; সাথে খুঁজে বের করা হবে, ‘কে সত্য বলছে আর কে মিথ্যা’!

Need Ads
পূর্ববর্তী সংবাদ পাকিস্তানি কন্যা আয়েশার স্টাইলে মাধুরীর নাচ, ভিডিও ভাইরাল পরবর্তী সংবাদ ‘কানতারা’ দেখে শিহরিত হৃতিক

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads