ads

শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

৬ বছর পর ময়মনসিংহ আওয়ামী লীগের সম্মেলন, মিছিলে-স্লোগানে মুখরিত শহর

খবর টি পড়েছেন : ৩৮৩
৬ বছর পর ময়মনসিংহ আওয়ামী লীগের সম্মেলন, মিছিলে-স্লোগানে মুখরিত শহর
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দীর্ঘ ছয় বছর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। মিছিলে ও স্লোগানে মুখরিত হয় বিভাগীয় শহর ময়মনসিংহ। জাতীয় নির্বাচনের আগমুহূর্তে এ দুই ইউনিটের সম্মেলন ঘিরে আওয়ামী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সকল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে বাড়তি আগ্রহ ও উচ্ছ্বাস লক্ষ করা গেছে। শনিবার বেলা ১১টায় সম্মেলন শুরু হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নেতা-কর্মীরা মনে করেন, সরকারের উন্নয়নের কারণেই সম্মেলনে মানুষের ব্যাপক উপস্থিতি।

Shamol Bangla Ads

সরেজমিনে দেখা যায়, সকাল ৮টা থেকে মিছিলে মিছিলে মুখরিত হয় বিভাগীয় শহর ময়মনসিংহ। শহরের চারদিকের ১৩ উপজেলা থেকে আসা নেতা-কর্মীদের বর্ণাঢ্য মিছিল সার্কিট হাউস মাঠে প্রবেশ করতে দেখা যায়। মিছিলে-প্লাকার্ডে ফুটিয়ে তোলা হয় সরকারের নানা উন্নয়নের চিত্র। জামায়াত ও বিএনপিবিরোধী স্লোগান শোনা যায় নেতা-কর্মীদের মুখে মুখে। সম্মেলন ঘিরে শহরে সীমিত পরিমাণে চলছে রিকশা ও অটোরিকশা।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদ জানাতে সকাল থেকেই মিছিলে মিছিলে মুখরিত হচ্ছে ময়মনসিংহ শহর। ব্যাপক মানুষের সমাগমেই প্রমাণ করে বিএনপি-জামায়াতকে মানুষ কখনোই ক্ষমতায় দেখতে চায় না। সম্মেলনে কমপক্ষে ৫ লাখ মানুষের সমাগম হয়েছে।’

Shamol Bangla Ads

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ কামাল আকন্দ বলেন, ‘সম্মেলন উপলক্ষে পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সম্মেলনের আশপাশে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হচ্ছে। দলীয় কোনো গ্রুপিংয়ের মাধ্যমে যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য নগরীজুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। সমাবেশস্থলে ২০০ পুলিশ সকাল থেকেই রয়েছে। এ ছাড়া জেলা গোয়েন্দা পুলিশ ও সাদা পোশাকে পুলিশ মাঠে কাজ করছে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ বিএনপি কত টাকা পাচার করেছে শেখ হাসিনা খতিয়ে… পরবর্তী সংবাদ আক্রমণ হলে পাল্টা আক্রমণ করব কি-না তা সময়ই…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads