ads

শনিবার , ৩ ডিসেম্বর ২০২২ | ৩০ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহ মহানগর আ’লীগের সভাপতি টিটু, সম্পাদক শান্ত ॥ জেলায় সভাপতি আলম, সম্পাদক বাবুল

ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মো. ইকরামুল হক টিটু এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোহিত উর রহমান শান্ত। এছাড়াও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ সভাপতি নির্বিাচিত হয়েছেন এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। মহানগর ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদকদ্বয় পুনরায় নির্বাচিত হলেন।

Shamol Bangla Ads

ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে ৩ ডিসেম্বর শনিবার দুপুরে প্রথম অধিবেশন সমাপ্তের পর দ্বিতীয় অধিবেশনে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতিতে ময়মনসিংহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান অতিথি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি।

ঘোষিত সভাপতি ও সম্পাদকদ্বয়কে উপস্থিত লক্ষাধিক নেতাকর্মী হাত তুলে সমর্থন জানান। ওইসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি, কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও শফিউল আলম চৌধুরী নাদেল, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার পপি ও উপাধ্যক্ষ মি. রেমন্ড আরেং, গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এমপি, ময়মনসিংহে জেলা আওয়ামী লীগের নয়া সভাপতি এহতেশামুল আলম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত প্রমুখ।

Shamol Bangla Ads

নবগঠিত উভয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃবৃন্দ।

Need Ads