ads

বৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২ | ৪ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কৃষকরা পেল উন্নত জাতের হাইব্রিড বোরো ধানের বীজ ও সার

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
ডিসেম্বর ১, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ

‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে চলতি অর্থ বছরে ৬ শতাধিক কৃষক পেয়েছেন উন্নত জাতের হাইব্রিড আর উফসি জাতের বোরো ধানের বীজ ও সার। ১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব বীজ ও সার বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন। তিনি স্বাগত বক্তব্যে বলেন, ৩ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড বোরো ধান বীজ ও ৩ হাজার কৃষককে ৫ কেজি করে উফসী জাতের বীজসহ ১০ কেজি ডিওপি ও ১০ কেজি পটাশ সার বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুসরাত জাহান, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার এলানুর ইসলাম ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads