ads

বৃহস্পতিবার , ১ ডিসেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নতুন বিজ্ঞাপনচিত্রে অপু বিশ্বাস

খবর টি পড়েছেন : ৩৭৬
নতুন বিজ্ঞাপনচিত্রে অপু বিশ্বাস
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ঢাকাই চলচ্চিত্রের দর্শকপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। এক দশকের বেশি সময়ে প্রায় ১০০টি সিনেমায় অভিনয় করেছেন। দর্শকদের উপহার দিয়েছেন বেশ কিছু ব্যবসাসফল সিনেমা। চলচ্চিত্রের পাশাপাশি তিনি বিজ্ঞাপনচিত্রেও মডেল হয়েছেন। এরই ধারাবাহিকতায় তিনি এবার প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচার কেয়ারের তেলের নতুন বিজ্ঞাপন চিত্রে কাজ করছেন।

Shamol Bangla Ads

অপু বিশ্বাস বলেন, সিনেমার বাইরেও বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছি। কয়েকদিন আগে ‘লাল শাড়ী’ সিনেমার একটানা শুটিং করেছি। এর মধ্যে কয়েকটি কাজ জমে গেছে। সেগুলো একটা একটা করে শেষ করেছি। ন্যাচার কেয়ার ওয়েলের ওভিসির জন্য আগেই শিডিউল দেয়া ছিলো। খুব সুন্দরভাবে কাজটি হয়েছে।’

সোমবার রাজধানীর গুলশান ও বাংলামোটরের একটি অফিসে প্রসাধনী প্রতিষ্ঠান ন্যাচার কেয়ারের তেলের বিজ্ঞাপন চিত্রটির দৃশ্যধারণ করা হয়। মুস্তফা তারিক হাদীর পরিচালনায় এতে আরো মডেল হয়েছেন সজিব, মৌরি, আনিকা, মাহিন, সীমান্ত, কলকাতার মডেল দীপান্বিতা।

Shamol Bangla Ads

এসময় ন্যাচার কেয়ারের চেয়ারম্যান কামরুন্নাহার মজুমদার নোভা এবং প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ তাহমিদ উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘ন্যাচার কেয়ার ওয়েলের ওভিসির সঙ্গে অনেক আগেই যুক্ত হয়েছেন অপু বিশ্বাস। ওভিসির কাজ সম্পন্ন হয়েছে। খুব শিগগির এটি প্রচার শুরু হবে।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার সিনেমায় পা রাখছেন নিশো পরবর্তী সংবাদ মেসির প্রেমে মজেছেন পূজা চেরি!

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads