ads

বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার সিনেমায় পা রাখছেন নিশো

খবর টি পড়েছেন : ৩৪৪
এবার সিনেমায় পা রাখছেন নিশো
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ছোটপর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। গত কয়েক বছর ধরে এই মাধ্যমে একের পর এক কাজ উপহার দিয়ে যাচ্ছেন। নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ-প্রতিটি ক্ষেত্রেই পাচ্ছেন সাফল্য। অনেক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল তিনি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তবে তা শুধু গুঞ্জনেই সীমাবদ্ধ ছিল।

Shamol Bangla Ads

এবার সত্যি সত্যি সিনেমার নায়ক হতে যাচ্ছেন নিশো। রায়হান রাফী পরিচালিত নতুন সিনেমা ‘সুড়ঙ্গ’র মাধ্যমে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার।

জানা গেছে, আগামী ৩ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো আয়োজনে সিনেমাটির ঘোষণা দেয়ার কথা ছিল। কিন্তু সঙ্গত কারণে এখন ঘোষণটি আসবে ১২ ডিসেম্বর। আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’র নায়িকা হতে পারেন তমা মির্জা।

Shamol Bangla Ads

আরও জানা গেছে, সিনেমাটির জন্য গত কয়েকমাস ধরে প্রস্তুত হচ্ছেন নিশো। এই কারণে তিনি নাটকে কাজ কমিয়ে দিয়েছেন। টুকটাক ওটিটির জন্য কাজ করছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময়ে নিশোর প্রথম সিনেমার শুটিং শুরু হবে। এটি নির্মিত হবে চরকি এবং আলফা আই মিডিয়ার যৌথ প্রযোজনায়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার রাশিয়ায় মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’ পরবর্তী সংবাদ নতুন বিজ্ঞাপনচিত্রে অপু বিশ্বাস

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads