ads

বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

প্রভাসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন

খবর টি পড়েছেন : ৩৩৬
প্রভাসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘ভেড়িয়া’ ছবির প্রচারে বোমা ফাটিয়েছেন বরুণ ধাওয়ান। তার বক্তব্যের সূত্র ধরেই ‘বাহুবলী’ তারকা প্রভাস ও কৃতি শ্যাননের প্রেমের গুঞ্জন আরও বেশি করে ছড়িয়ে পড়ে।

Shamol Bangla Ads

ভারতের বিভিন্ন গণমাধ্যমে এও বলা হয়েছে, ‘আদিপুরুষ’র সেটে কৃতিকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন প্রভাস। আদিপুরুষের মুক্তির পর বাগদান সারতে পারেন তারা। ক্রমেই গুঞ্জনের ডালপালা মেলছিল। এবার নীরবতা ভেঙে কৃতি জানিয়েছেন, এসব সত্য নয়। বরুণ যা বলেছেন মজা করে বলেছেন।

সম্প্রতি ‘ভেড়িয়া’ ছবির প্রচারে বরুণ জানান, ‘কৃতির নাম অন্য একজনের হৃদয়ে আছে। সেই ব্যক্তি এই মুহূর্তে মুম্বাইয়ে নেই। তিনি দীপিকার সাথে একটি ছবির শুটিং করছেন’।

Shamol Bangla Ads

বরুণ কারও নাম না নিলেও স্পষ্টই বোঝা গেছে প্রভাসকে ইঙ্গিত করেছেন তিনি। কারণ প্রভাস এই মুহূর্তে দীপিকার সঙ্গে ‌‘প্রজেক্ট কে’ ছবির শুটিং করছেন।

শুধু বরুণের বক্তব্যের সূত্র ধরেই নয়, কয়েকমাস ধরেই কৃতি-প্রভাসের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। তবে সেই গুঞ্জন সত্য নয় বলে দাবি করে কৃতি বলেছেন, ‘কিছু পোর্টাল আমার বিয়ের তারিখ ঘোষণা করার আগেই বলতে চাই এসব সত্য নয়। এই গুজব ভিত্তিহীন। ভালোবাসার বিষয়টি সত্য নয়, আবার এটি প্রচারণার অংশও নয়। আমাদের ভেড়িয়া (বরুণ) রিয়েলিটি শোতে মজা করতে করতে এসব বলেছে। তার কৌতুক বড় ধরনের গুজবের জন্ম দিয়েছে’।

Need Ads
পূর্ববর্তী সংবাদ এবার হিন্দি ছবিতে অভিনয় করবেন জয়া আহসান পরবর্তী সংবাদ এবার রাশিয়ায় মুক্তি পাচ্ছে আল্লু অর্জুনের ‘পুষ্পা’

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads