ads

বুধবার , ৩০ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার হিন্দি ছবিতে অভিনয় করবেন জয়া আহসান

খবর টি পড়েছেন : ৪২৩
এবার হিন্দি ছবিতে অভিনয় করবেন জয়া আহসান
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

ভারতে প্রথম বাংলাদেশি হিসেবে ‘ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড’ পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জল্পনা ছিলো, বলিউডেও আলো ছড়াবেন তিনি। এবার সেটাই সত্যি হচ্ছে। এবার ‘করক সিং’ নামের হিন্দি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। সিনেমাটির ব্যবস্থপনা কর্তৃপক্ষের বরাত দিয়ে এই খবর দিয়ে আনন্দবাজার পত্রিকা।

Shamol Bangla Ads

সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। জানা গেছে, সিনেমায় নাম ভূমিকায় রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আর মুখ্য ভূমিকায় দেখা যাবে জয়া আহসানকে।

শুধু তাই নয়, এখানে আরো অভিনয় করবেন ‘দিল বেচারা’ খ্যাত অভিনেত্রী সানজানা সাংভি। তাদের বাইরেও পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন অভিনয়শিল্পীকে দেখা যাবে। এছাড়া এই ছবিতে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের অভিনয় করার কথা ছিল বলে জানা গেছে।

Shamol Bangla Ads

আরো জানা গেছে, ‘করক সিং’ মূলত আর্থিক কেলেঙ্কারির ঘটনা নিয়ে নির্মিত হবে। তবে সিনেমার গল্প বাস্তব জীবন থেকে অনুপ্রাণিত কি না, তা নিশ্চিত ভাবে এখনই বলা যাচ্ছে না। এর শুটিং হবে কলকাতা ও মুম্বাইতে। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই মুম্বাইতে সিনেমাটির শুটিং শুরু হবে। তারপর কলকাতায় টানা ২০ থেকে ২৫ দিন শুটিং হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্লীলতাহানির মামলায় আদালতে সাক্ষ্য দিলেন পরীমণি পরবর্তী সংবাদ প্রভাসের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন কৃতি…

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads