ads

রবিবার , ২৭ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মুক্তির পরদিনই অনলাইনে ফাঁস বরুন ধাওয়ানের ‘ভেড়িয়া’

খবর টি পড়েছেন : ২৯৬
মুক্তির পরদিনই অনলাইনে ফাঁস বরুন ধাওয়ানের ‘ভেড়িয়া’
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শুক্রবার (২৫ নভেম্বর) মুক্তি পেয়েছে বরুন ধাওয়ান ও কৃতি শ্যানন অভিনীত ছবি ‘ভেড়িয়া’। চব্বিশ ঘণ্টা না পেরোতেই ছবিটি অনলাইনের বিভিন্ন সাইটে বিনামূল্যে পাওয়া যাচ্ছে।

Shamol Bangla Ads

এমনিতেই বলিউড বক্স অফিসে ধুঁকছে। তারওপর ছবিটি অনলাইনে সহজলভ্য হয়ে যাওয়ায় এর প্রভাব বক্স অফিসে পড়তে পারে বলেই আশঙ্কা একাংশের। টরেন্টের বিভিন্ন সাইটে এই ছবি প্রায় বিনামূল্যে এইচডি কোয়ালিটি পাওয়া যাচ্ছে। চিন্তার ভাঁজ প্রযোজকের কপালে।

সূত্রের খবর, ৮৫ কোটি টাকা বাজেটের এই ছবি প্রথম দুই দিনে ভারত জুড়ে সতেরো কোটি ঘরে তুলেছে। বিশ্বব্যাপী এই ছবির কালেকশন ২৭ কোটি টাকা।

Shamol Bangla Ads

সম্প্রতি ছবির প্রচারে কলকাতায় এসেছিলেন বরুণ। অভিনেতার কথায়, ‘ভেড়িয়া’র প্রথম দর্শক হলেন তার স্ত্রী নাতাশা দালাল। ছবি দেখে খুশি নাতাশা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে রসিকতা করেই বরুণ বলেন, ‘আমার স্ত্রী খুশি ছবি দেখে, কিন্তু এবার অন্যদের স্ত্রীকে খুশি করতে চাই।’

পরিচালক অমর কৌশিক এই ছবিতে ‘ইচ্ছাধারী নেকড়ে’র পরিচিতি ঘটিয়েছেন দর্শকের সঙ্গে। বরুণ ছাড়াও এই ছবিতে রয়েছেন কৃতি শ্যানন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সৌরভ শুক্লা প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দলে ভিন্নতা থাকলেও মেসি-নেইমার তাদের প্রিয় খেলোয়াড় পরবর্তী সংবাদ অক্ষয় কুমারকে একহাত নিলেন প্রকাশ রাজ

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads