ads

রবিবার , ২৭ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

অক্ষয় কুমারকে একহাত নিলেন প্রকাশ রাজ

খবর টি পড়েছেন : ৪১৯
অক্ষয় কুমারকে একহাত নিলেন প্রকাশ রাজ
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

‘গালওয়ান টুইট’ বিতর্কে বলিউডে কার্যত কোণঠাসা রিচা চাড্ডা। অভিনেত্রীর সমালোচনায় সরব হয়েছেন অক্ষয় কুমার, অনুপম খের, কেকে মেননরা। নর্দান আর্মি কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর একটি টুইটের প্রেক্ষিতে রিচা লিখেছিলেন- ‘গালওয়ান হাই বলছে।’ এই তিন শব্দ নিয়েই শুরু যাবতীয় বিতর্ক।

Shamol Bangla Ads

ওই টুইটে ভারতীয় সেনাকে অপমান করেছেন ‘ফুকরে’ অভিনেত্রী। অভিযোগ উঠে নেটপাড়ায়। এই বিতর্কে রিচার পাশে দাঁড়িয়ে অভিনেতা অক্ষয় কুমারকে একহাত নিলেন বলিউড অভিনেতা প্রকাশ রাজ।

রিচাকে একহাত নিয়ে অক্ষয় যে টুইট লেখেন, সেটি শেয়ার করে প্রকাশ প্রতিক্রিয়া দিয়েছেন। সালমানের ‘ওয়ান্টেড’ কো-স্টার লেখেন, ‘আপনার থেকে এটা আশা করিনি অক্ষয় কুমার। এরপরে বলব রিচা চাড্ডা আমাদের দেশের জন্য আপনার চেয়েও বেশি প্রাসঙ্গিক স্যার।’ বোঝাই গেল অক্ষয়কে নাগরিকত্ব ইস্যুতে কথা শোনালেন বলিপাড়ার এই ভিলেন। পাশাপাশি তিনি অপর একটি টুইটে লেখেন, ‘রিচা আমরা বুঝতে পেরেছি তুমি ঠিক কী বলতে চেয়েছো। তোমার পাশে আছি।’

Shamol Bangla Ads

এর আগে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) টুইটারে অক্ষয় রিচার টুইটের জবাবে লেখেন, ‘এটা দেখে ব্যথা পেলাম। কোনোকিছুই আমাদের যেন দেশের সেনাবাহিনীর প্রতি অকৃতজ্ঞ না করে তোলে। ওরা আছে বলেই আমরা আছি।’

Need Ads
পূর্ববর্তী সংবাদ মুক্তির পরদিনই অনলাইনে ফাঁস বরুন ধাওয়ানের ‘ভেড়িয়া’ পরবর্তী সংবাদ শ্লীলতাহানির মামলায় আদালতে সাক্ষ্য দিলেন পরীমণি

সর্বশেষ - বিনোদন

Shamol Bangla Ads
Shamol Bangla Ads