ads

শুক্রবার , ২৫ নভেম্বর ২০২২ | ২৮ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আবারও শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি হলেন রওশন, সহসভাপতি প্রকাশ ও আরিফ

জুবাইদুল ইসলাম - ফটো কার্ড
নভেম্বর ২৫, ২০২২ ৯:১৯ অপরাহ্ণ

জেলার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট চাল ব্যবসায়ী আলহাজ্ব মো. আসাদুজ্জামান রওশন।

Shamol Bangla Ads

এছাড়া প্রকাশ দত্ত সিনিয়র সহসভাপতি ও আলহাজ্ব মো. আরিফ হোসেন সহসভাপতি নির্বাচিত হয়েছেন। গত মেয়াদেও তারা একই পদে দায়িত্ব পালন করেছেন।

শেরপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এ্যাডভোকেট নারায়ণ চন্দ্র হোড় বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে জানান, ২৩ নভেম্বর বুধবার দুপুরে চেম্বার ভবনে অনুষ্ঠিত নির্বাচনে পরিচালকদের মধ্যে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা না করায় ওই তিন কর্মকর্তা আগামী দুই বছরের জন্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

Shamol Bangla Ads

এর আগে গত ১৯ নভেম্বর শেরপুর চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির ১৯ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই তিন কর্মকর্তা ছাড়া বাকি পরিচালকরা হচ্ছেন অজয় কুমার চক্রবর্তী জয়, তৌহিদুর রহমান পাপ্পু, বশিরুল ইসলাম শেলু, গোপাল চন্দ্র সাহা, আলহাজ মহিউদ্দিন আহাম্মদ মামুন, ওয়ালিদ বিন ফেরদৌস লোটাস, আরিফুল কবীর আপেল, রফিকুল ইসলাম, বাহারাম বাদশা, শেখ শোভন, এস এম আজিজুদ্দিন আহাম্মদ ইকরাম, খুরশিদ আলম মিঠু, রাজন সরকার রাজু, চন্দন কুমার সাহা, শুভ্র সাহা বাবন ও কানু চন্দ্র চন্দ।

Need Ads

সর্বশেষ - খেলাধুলা

Shamol Bangla Ads