ads

শনিবার , ২৬ নভেম্বর ২০২২ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপণী অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ২৬, ২০২২ ২:২৯ অপরাহ্ণ

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট আয়োজিত ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় ‘Training for Reporters of Electronic media on child Rights issue in the Context of COVID-19 and Importance of social and behaviour change commutation programing’ শীর্ষক ৩দিনব্যাপী কর্মশালার সমাপন ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সরকারি পর্যায়ে প্রথমবার শুধুমাত্র অনলাইন ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এখানে ২১ জন প্রতিনিধি/প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।

Shamol Bangla Ads

সমাপনী ও সনদপত্র বিতরণ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহিন ইসলাম (এনডিসি)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. ফারুক আহমেদ। প্রধান অতিথি তার বক্তব্যে ৫-১১ বছর বয়সের শিশুর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকা প্রদানের জন্য গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) ও সহকারী প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম ও কর্মশালা পরিচালক মো. আবুজার গাফফারী। বক্তারা বলেন, শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রতিবেদন ও খবর তৈরি করে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সম্প্রচার করাই এ কর্মশালার মূল লক্ষ্য ছিল।

Shamol Bangla Ads

এ সময় উপস্থিত ছিলেন কর্মশালা সমন্বয়ক মো. ফাইম সিদ্দিকী। ৩ দিনব্যাপী কর্মশালার বিভিন্ন সেশনের উল্লেখযোগ্য দিক তুলে ধরে প্রেস রিলিজ দেন জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের গণসংযোগ কর্মকর্তা আবদুল হান্নান।

এই কর্মশালায় অংশগ্রহণ করেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল শ্যামলবাংলা২৪ডটকমের বার্তা সম্পাদক রেজাউল করিম বকুল।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads