ads

মঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২ | ৩ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে আ’লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিনকে সংবর্ধনা

রেজাউল করিম বকুল - ফটো কার্ড
নভেম্বর ২২, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেমকে সংবর্ধনা দেয়া হয়েছে।
২১ নভেম্বর সোমবার সন্ধ্যায় উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গড়ের বাজারে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা দেয়া হয়। কাকিলাকুড়া ও গড়েরবাজারের বাসিন্দাদের আয়োজনে দলীয় নেতা-কর্মীরাসহ সর্বস্তরের লোকজন ফুল, ক্রেষ্ট ও বঙ্গবন্ধু নামের ফলক দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

Shamol Bangla Ads

পরে বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আউরঙ্গ, ইউপি সদস্য মোতালেব হোসেন।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কাকিলাকুড়া ইউনিয়নের সিএইচসিপি সাইফুর রহমান সাকিল। অনুষ্ঠানে প্রধান অতিথি ও নবনির্বাচিত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম এর রাজনৈতিক কার্যক্রমের নানা দিক তুলে ধরে ভূয়সী প্রশংসা করে বক্তব্য দেন, রাজনৈতিক নেতৃবৃন্দ্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃত্বদানকারীরা। সংবর্ধনা অনুষ্ঠানে শ্লোগানে মুখরিত হয়ে মঞ্চের আঙ্গিনা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads