শেরপুরের ঝিনাইগাতীতে সহায়-সম্বলহীন ২৪৫ নারীকে এককালীন আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। ২১ নভেম্বর সোমবার দুপুরে উপজেলার আহমদনগর এলাকায় মাদরাসা মাঠে এসডিফের আয়োজনে ওই অনুদান ও মতবিনিময় সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন এসডিএফ’র চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মো. আবদুস সামাদ ফারুক।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদৎ হোসেন, এসডিএফের আঞ্চলিক কর্মকর্তা মো. আবুল হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ব্যবস্থাপক মো. মাহমুদ হোসেন।

ঝিনাইগাতী উপজেলার মধ্য শালচূড়া, বনকালী, ভালুকা, দক্ষিণ সারিকালীনগর, সুরিহাড়া ও মধ্যবন্দ ভাটপাড়া গ্রাম সমিতির সহায়-সম্বলহীন ২৪৫ নারীকে ৯ হাজার টাকা করে মোট ২২ লাখ ৫ হাজার টাকার আর্থিক অনুদান দেওয়া হয়।




