ads

মঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২ | ২৯ অক্টোবর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ময়মনসিংহে বিআরটিসি বাস ডিপোতে চালক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

একটু অসাবধানতা ও অমনোযোগীর কারণে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা, আহত- নিহত হতে পারে অসংখ্য মানুষের। গাড়ি চালিয়ে কখনো মোবাইল ফোনে কথা না বলা। অত্যন্ত আন্তরিক ও একান্ত মনযোগী সহকারে দায়িত্বশীলতার সাথে গাড়ি চালাতে হবে বলে গুরুত্বারোপ করেছেন বক্তারা।

Shamol Bangla Ads

বিআরটিসি ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রে ২১ নভেম্বর রাতে দুর্ঘটনা প্রতিরোধ ও সড়কে শৃঙ্খলা জোরদারকরণের নিমিত্তে চালক কন্টাক্টর ও কারিগরদের অংশগ্রহণে সচেতনামূলক প্রশিক্ষণ কর্মশালায় এসব মন্তব্য করেন বক্তারা।

বিআরটিসি ময়মনসিংহ বাস ডিপো ও প্রশিক্ষণ কেন্দ্রের ম্যানেজার (অপারেশন) মোঃ আব্দুল কাদের জিলানীর সভাপতিত্বে কর্মশালায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ ট্রাফিক বিভাগ (এডমিন) পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

Need Ads