ads

সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪ মামলার আসামি মাদকসহ গ্রেফতার

খবর টি পড়েছেন : ৬০৩
শেরপুরে ডিবি পুলিশের অভিযানে ১৪ মামলার আসামি মাদকসহ গ্রেফতার
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে বিচারাধীন ১৪ মামলার আসামি জহুরুল হক ওরফে জহুরুল কসাইকে (৫২) গাঁজাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ২০ নভেম্বর রবিবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরশিমুলচড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৫শ গ্রাম গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

জহুরুল কসাই ওই এলাকার মো. মোকসেদ আলীর পুত্র। সোমবার দুপুরে তাকে মাদক আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমানের নির্দেশনায় উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম, উপ-সহকারি পরিদর্শক (এএসআই) জহুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শ্রীবরদী উপজেলার চরশিমুলচড়া এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। ওইসময় ৫০০ গ্রাম গাঁজাসহ ১৪টি মাদক মামলার আসামি মো. জহুরুল ওরফে জহুরুল কসাইকে গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুশফিকুর রহমান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, জহুরুল পেশায় কসাই হলেও সে একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে পার্শ্ববর্তী জামালপুর জেলার বকশীগঞ্জ থানা ও শেরপুর জেলার শ্রীবরদী থানাসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন রয়েছে। ওই ঘটনায় শ্রীবরদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নতুন মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের সেলস অফিস উদ্বোধন পরবর্তী সংবাদ ঝিনাইগাতীতে হেলমেট থাকায় চালকরা পেলেন ‘লাল গোলাপ’

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads